সন্ত্রাসবাদ ইস্যুতে ফের ইমরানকে টার্গেট করে পাকিস্তানকে একহাত নিল ভারত! বিশ্বমঞ্চে দিল্লির জোরালো কূটনীতি
বারবার জঙ্গিদের 'সেফ হেভেন' এর রাস্তা দেখিয়ে তাদের আশ্রয় দিয়ে পাকিস্তান কার্যত সন্ত্রাসবাদকে যেভাবে মদত দিচ্ছে তা নিয়ে বহু দশক থেকেই দিল্লি বিরোধিতার কূটনীতিতে রয়েছে। এদিকে, সাম্প্রতিককালে বিশ্ব মঞ্চে জঙ্গিদের যেভাবে উজ্জ্বলভাবে তুলে ধরেছে ইমরান সরকার তা নিয়ে রীতিমতো ক্ষোভ উগড়ে দিয়েছে ভারত। রাষ্ট্রসংঘে ফার্স্ট কমিটি জেনারেল ডিবেটে কার্যত ইসলামাবাদকে তুলোধনা করেছে দিল্লি।

' সন্ত্রাসের এপিসেন্টার'
বিশ্ব মঞ্চের এই আয়োজনে পাকিস্তানকে সন্ত্রাসের এপিসেন্টার বলে বর্ণনা করেছে ভারত। রাষ্ট্রসংঘের ৭৬ তম সাধারণসভায় নিউইয়র্ক থেকে কার্যত ইসলামাবাদের দিকে শক্তিশেল তাক করে দিল্লি! সদ্য বিশ্বমঞ্চে কাশ্মীর ইস্যু নিয়ে সরব হন ইমরান। সেখানে মুজাহিদ ইস্যুতে একাধিক বার্তা দেন ইমরান। যা নিয়ে দেশের অভ্যন্তরেই ইমরানকে কোণঠাাসা করতে উদ্যত হয়েছেন অনেকে। এদিকে, সেই ইস্যুকে সামনে রেখে ভারত জানিয়েছে, ইমরান বারবারই সন্ত্রাসবাদীদের উজ্জ্বল করে তুলে ধরেন। এপ্রসঙ্গে ওসামা বিন লাদেনকে 'শহিদ' বলে উল্লেখ করে ইমরানের বার্তা নিয়েও সমালোচনার ঝড় তোলে দিল্লি।

কী বিষয়ে আলোচনা?
বিশ্বের সামনে কোন কোন চ্যালেঞ্জ মজুত রয়েছে,তা নিয়ে রাষ্ট্রসংঘের দরবারে আলোচনা সংগঠিত হয়। আর সেখানেই কার্যত ভারত ফের একবার পাকিস্তানকে একহাত নিয়েছে। সেই চ্যালেঞ্জের ইস্যুকে সামনে রেখে ভারতের তরফে পাকিস্তানের মদতপুষ্ট সন্ত্রাসবাদের ইস্যুকে তুলে ধরা হয়। ভারত জানিয়েছেন ,পাকিস্তানই হল সন্ত্রাসের আঁতুরঘর। সীমান্তপারের সন্ত্রাসে বারবার মদত জুগিয়েছে পাকিস্তান। কোনও মতেই এই ইস্যুতে রাষ্ট্রসংঘের নির্দেশ মানেনি তারা।

মিথ্যা বার্তা পাকিস্তানের!
দিল্লির তরফে বারবার সন্ত্রাস ইস্যুতে পাকিস্তানের মিথ্য়াচারকে তুলে ধরা হয়েছে। এবারেও রাষ্ট্রসংঘে তার অন্যথা হয়নি। উল্লেখ্য, কাশ্মীর ইস্যুতে আইওসি ভূক্ত দেশেরগুলির সামনে ভারত বিরেধিতার জিগির তুলে বহু দেশকেই নিজের তরফে নেওয়ার চেষ্টা করেছে পাকিস্তান। এছাড়াও এক ফেক নিউজের তথ্য তুলে ধরে সদ্য ইমরান খান রাষ্ট্রসংঘে তাঁর বক্তব্যে মুজাহিদিনের প্রসঙ্গ তোলেন। যে তথ্য় তিনি দিয়েছেনতা মিথ্যা বলে দাবি করেছেন তাঁর নিজের দেশের রাজনৈতিক নেতারাই। সেই প্রেক্ষাপটে ভারতও ইমরান সরকারকে একহাত নিতে ছাড়েনি।

ফের একবার পাকিস্তানকে কী স্মরণ করিয়ে দিল দিল্লি?
কাশ্মীর ইস্যুতে ইমরানের বহু বক্তব্যের জেরে বারবার ভারত জানিয়েছে যে, কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য ও অভ্যন্তরীণ ইস্যু। ফলে কাশ্মীর নিয়ে পাকিস্তানের সব বক্তব্যই ভিত্তিহীন। যেহেতু কাশ্মীর ভারতের অভ্যন্তরীণ ইস্যু তাই তা নিয়ে পাকিস্তানের কথা বলা সাজে না , বলে সাফ বার্তা দিয়েছে ভারত। ভরাত জানিয়েছে জম্মু ও কাশ্মীরের সম্পূর্ণ এলাকাই চিরকালই ভারতের অংশ ছিল , আছে থাকবে।












Click it and Unblock the Notifications