অরুণাচলপ্রদেশের মানুষ ভারতের 'অবৈধ' শাসনে খুশি নয় : চিনা সংবাদপত্র

এক চিনা সংবাদপত্র দাবি করে বসেছে যে, অরুণাচল প্রদেশের জনগণ ভারতের 'অবৈধ' শাসনে খুশি নয়। সেখানকার মানুষ চান চিনে ফিরে আসতে। এছাড়া ভারত দলাই লামাকে স্বাগত জানানো নিয়েও কটাক্ষ করতে ছাড়েনি সংবাদপত্রটি।

বেজিং, ১২ এপ্রিল : অরুণাচলপ্রদেশকে কখনও ভারতের অংশ বলে মানে না চিন। তাদের মতে ওই রাজ্য হল তিব্বতের দক্ষিণ অংশ। আর সাম্প্রতিক সময়ে দলাই লামা অরুণাচলে আসায় রাগ যেন কিছুতেই থামছে না চিনের।

এবার এক চিনা সংবাদপত্র দাবি করে বসেছে যে, অরুণাচল প্রদেশের জনগণ ভারতের 'অবৈধ' শাসনে খুশি নয়। সেখানকার মানুষ চান চিনে ফিরে আসতে। এছাড়া নয়াদিল্লি দলাই লামাকে স্বাগত জানানো নিয়েও কটাক্ষ করতে ছাড়েনি চিনের সরকারি সংবাদপত্র।

অরুণাচলের মানুষ ভারতের 'অবৈধ' শাসনে খুশি নয় : চিনা সংবাদপত্র

তাওয়াংয়ে দলাই লামার যাওয়া চিনের চক্ষুশূল হয়ে উঠেছে। সেখানে চিনের জোর করে চাপিয়ে দেওয়ার মানসিকতার সমালোচনা করার পাশাপাশি ভারতের বন্ধুবৎসল মনোভাবের প্রশংসা করেন দলাই লামা।

এসব দেখেই এখন ঘুরিয়ে অরুণাচল নিয়ে ভারতকে চাপে ফেলার কৌশলী অবস্থান নিয়েছে চিন। সেদেশের সংবাদপত্রের দাবি, অরুণাচলপ্রদেশের মানুষ তীব্র বঞ্চনা ও বৈষম্যের মধ্যে কঠিন জীবনযাপন করছেন। তাঁরা ভারতের অবৈধ শাসনের তলায় নয়, চিনে ফিরে আসতে চায়।

দলাই লামাকেও কঠোর সমালোচনা করে চিনা দৈনিকের অভিযোগ, নিজের স্বার্থের জন্য তিনি অরুণাচলকে ভারতের হাতে তুলে দিতে চাইছেন। দলাই লামার জন্যই ওই এলাকায় শান্তি ফিরছে না এবং ভারত-চিন সীমান্ত সমস্যাও মিটছে না।

ভারত-চিনের মধ্যে ৩৪৮৮ কিলোমিটার জায়গা জুড়ে সীমান্ত সমস্যা রয়েছে। অরুণাচলকে দক্ষিণ তিব্বত বলে চিন যেভাবে দাবি করে, সেরকমই ভারতের সঙ্গে ১৯৬২ সালের যুদ্ধের সময়ে আকসাই চিন এলাকা চিন অবৈধভাবে নিয়ে দখল করে নিয়েছে। সেই নিয়েও দুই দেশের বিরোধ চলে আসছে।

প্রসঙ্গত, ৯ দিনের অরুণাচল সফলে এসেছেন তিব্বতী ধর্মগুরু দলাই লামা। এর আগে ২০০৯ সালেও তিনি এসেছিলেন। এবং সেবারও চিন একইভাবে বিরোধিতা করেছিল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+