নাম পরিবর্তন করা তাদের সার্বভৌম অধিকার, দাবি চিনের! অরুণাচল ইস্যুতে ভারতের পাশে আমেরিকা
অরুণাচল প্রদেশের ১১ টি জায়গায় চিনের নামকরণ ভারত প্রত্যাখ্যান করার পরে ফের একবার জাংনান তাদের ভূখণ্ড বলে দাবি করল চিন। এই নাম পরিবর্তন তাদের সার্বভৌম অধিকার বলেও দাবি করে চিন। কেন নাম পরিবর্তন তার ব্যাখ্যা দিতে গিয়ে চিনের বিদেশমন্ত্রকের মুখপাত্র বলেছেন, জাংনান চিনের ভূখণ্ডের অংশ।
রবিবার চিনের তরফে যে ১১ টি জায়গায় নাম প্রকাশ করা হয়েছিল, তার মধ্যে তিব্বতের দক্ষিণ অংশ জাংনান রয়েছে বলে জানিয়েছে চিন। এই ১১ টি নামের মধ্যে দুটি ভূমি এলাকা, দুটি আবাসিক এলাকা, পাঁচটি পর্বত এলাকা এবং দুটি নদী অন্তর্ভুক্ত ছিল।

তবে এবারই প্রথম নয়। এর আগেও চিন অরুণাচল প্রদেশে ভৌগলিক অংশের নাম নিজেদের মতো করে উল্লেখ করেছিল। ২০১৭ সালে ছটি এলাকায় নাম প্রকাশ করেছিল তারা। এরপর ২০২১ সালে দ্বিতীয়বার ১৫ টি জায়গার নাম নিজেদের মতো করে রেখেছিল তারা।
এখানে উল্লেখ করা প্রয়োজন দালাই লামা ২০১৭ সালে অরুণাচল প্রদেশ সফর করেই। তারপরেই চিনের তরফ থেকে প্রথমবার অরুণাচল প্রদেশের বিভিন্ন অংশের নাম নিজেদের মতো করে রেখে ছিল। এছাড়াও চিনের তরফ থেকে অরুণাচলে তিব্বতের ধর্মীয় নেতার সফরের বিরোধিতা করা হয়েছিল।

রবিবার চিন অরুণাচল প্রদেশের ১১ টি জায়গার নাম নিজেদের মতো করে নামকরণের পরে মঙ্গলবার ভারত সরকার চিনেও সেই পদক্ষেপকে প্রত্যাখ্যান করে। পাশাপাশি ভারত সরকার জানিয়ে দেয় অরুণাচল প্রদেশ সর্বদা ভারতের অবিচ্ছেদ্য অংশ থাকবে।
এদিকে চিনের এই নামকরণকে উস্কানিমূলক বলে মন্তব্য করেছেন অরুণাচল প্রদেশের বিধায়ক নিনং এরিং। সংবাদ মাধ্যমকে তিনি বলেছেন, অরুণচল প্রদেশ ভারতের অংশ এবং সেখানকার মানুষের মধ্যে জাতীয়তাবাদী অনুভূতি রয়েছে। এইসব জায়গায় আইটিবিপি এবং সেনা জওয়ানরা রয়েছেন বলেও জানিয়েছেন তিনি। বিধায়ক নিনং এরিং বলেছেন জি ২০ সম্মেলনে আসলে তারা বুঝিয়ে দিতেন, যে মানচিত্র চিন দেখাচ্ছে তা ভারতের ভূখণ্ডের একটি অংশ।

এদিকে ভারতীয় ভূখণ্ড অরুণাচল প্রদেশের বিভিন্ন অংশের নাম পরিবর্তন এবং সেখানে চিনের দাবির বিরোধিতা করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন যুক্তরাষ্ট্র ভারতীয় এই ভূখণ্ডকে দীর্ঘদিন আগেই স্বীকৃতি দিয়েছে। এবারের চিনের নামকরণের পরে বাইডেনের দেশ বলেছে, নাম পরিবর্তন করে একটি ভূখণ্ডের দাবিকে এগিয়ে নিয়ে যাওয়ার একতরফা প্রচেষ্টার তীব্র বিরোধিতা তারা করছে।












Click it and Unblock the Notifications