'অরুণাচল প্রদেশ ভারতের অংশ', বেজিংকে সতর্ক করে মার্কিন সেনেটে বিল পেশ
চিনের সঙ্গে বিরোধিতায় ভারতকে পাশে পেতে চাইছে আমেরিকা
চিনের বিরোধিতায় চরম পদক্ষেপ মার্কিন মুলুকে। এবার ভারতকে পাশে পেতে অরুণাচল প্রদেশ নিয়ে নতুন বিল পেশ করা হয়েছে মার্কিন সেনে। তাতে বলা হয়েছে অরুণাচল প্রদেশ ভারতের অংশ চিন অযাচিত ভাবে তাতে হস্তক্ষেপ করে চলেছে। সম্প্রতি চিনের একাধিক বেলু আমেরিকার আকাশে ঘোরা ফেরা করতে দেখা গিয়েছে। তাই নিয়ে চিনের সঙ্গে আমেরিকার সম্পর্কের তিক্ততা আরও বেড়েছে।

মার্কিন সেনেটে প্রস্তাব পেশ
অরুণাচল প্রদেশ নিয়ে চিনের দাবি গোটা বিশ্বের কাছে নতুন কোনও বিষয় নয়। এই িনয়ে এবার ভারতের পাশে দাঁড়াল আমেরিকা। মার্কিন সেনেসে বিল পেশ করা হয়েছে। তাতে বলা হয়েছে অরুণাচল প্রদেশ ভারতেরই অংশ এবং বেজিং তাতে হস্তক্ষেপ করছে। অরুণাচল প্রদেশ যে ভারতেরই অংশ তাতে সিলমোহর দেওয়া হয়েছে মার্কিন সেনেেট। চিনের সঙ্গে আমেরিকার বিরোধের নতুন এক অধ্যায় শুরু হয়েছে সম্প্রতি। তারপরেই ভারতকে পাশে পেতে মার্কিন মুলুকে এই প্রস্তাব পাস করানো হয়েছে বলে মনে করছে আন্তর্জাতিক মহল।

অরুণাচল প্রদেশ নিয়ে চিনের দাবি
ভারতের সঙ্গে সীমান্ত সমস্যা রয়েছে চিনের। লাদাখের পাশাপাশি অরুণাচল প্রদেশের সীমান্তেও আগ্রাসন শুরু করেছে বেজিং। অরুণাচল প্রদেশকে নিজেদের অংশ বলে দাবি করে থাকে চিন। কয়েকদিন আগেও অরুণাচল সীমান্তে ভারতীয় সেনার সঙ্গে চিনা ফৌজের সংঘর্ষের ঘটনা ঘটেছিল। ভারতের সীমা লঙ্ঘন করে চিনা ফৌজ ভেতরে প্রবেশের চেষ্টা করেছিল। কিন্তু ভারতীয় সেনা দক্ষতার সঙ্গে তা প্রতিহত করে। তাতে ৮ জন সেনা জওয়ান আহত হয়েছিলেন।

মার্কিন মুলুকে চিনের বেলুন
আমেরিকার আকাশে গত কয়েকদিন ধরে চিনা বেলুনের আনাগোনা দেখা গিয়েছে। মার্কিন পরমাণু গবেষণা কেন্দ্রের আকাশে প্রথম বেলুন উড়তে দেখা যায়। তারপরেই এই নিয়ে চিনের সঙ্গে প্রবল বিরোধ তৈরি হয়েছিল। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের নির্দেশে গুলি করে নামানো হয় চিনা বেলুনটি। তারপরেই আবার কানাডার আকাশে দেখা গিয়েছিল চিনা বেলুন। মার্কিন সেনার সহযোগিতায় সেই বেলুন নামানো হয়। এই নিয়ে িচনের সঙ্গে আমেরিকার বিরোধ চরমে।

জিনপিংকে হুঁশিয়ারি বাইডেনের
চিনা বেলু ন গুলি করে নামানোর পর রীতিমত বেজিংকে হুঁশিয়ারি দিয়েছে আমেরিকা। বাইডেন হুঁশিয়ারি দিয়ে বলেছেন চিনের বেলুন গুলি করে নামানোর জন্য বিন্দুমাত্র তিনি দুঃখিত নন এবং কোনও ভাবেই তিনি বেজিংয়ের কাছে ক্ষমা চাইবেন না। উল্টে আবারও চিনের বেলুন দেখা গেলে সেটা গুলি করে নামানোর নির্দেশ দেবেন। রাশিয়ার পাশাপাশি চিনের সঙ্গেও আমেরিকার সম্পর্কের তিক্ততা চরমে পৌঁছে গিয়েছে।












Click it and Unblock the Notifications