করোনা আবহে বড় রদবদল ইসলামাবাদে, ফের একবার পাকিস্তানের ক্ষমতায় সেনা!

গত দু মাস ধরেই রাজনৈতিক পরিস্থিতি বদলে যাচ্ছিল পাকিস্তানে। ফের সেনাবাহিনীর নিয়ন্ত্রণে পাকিস্তান। প্রধানমন্ত্রী ইমরান খান নিজের পদ বাঁচিয়ে রাখতে পারলেও বর্তমানে পাকিস্তানের ক্ষমতার অলিন্দে সেনা। গত কয়েক মাসের বেশ কিছু গুরুত্বপূর্ণ সরকারি সিদ্ধান্ত এমনই ইঙ্গিত করছে যে বকলমে দেশ চালাচ্ছে পাকিস্তানের সেনাবাহিনী।

পাকিস্তানের অধিকাংশ মন্ত্রক সেনার হাতে

পাকিস্তানের অধিকাংশ মন্ত্রক সেনার হাতে

প্রায় সাত দশকের ইতিহাস রয়েছে পাকিস্তানে সেনা শাসনের। পাকিস্তানে সেনা শাসন নতুন নয়। বর্তমানে সরকারের এক ডজনের বেশি গুরুত্বপূর্ণ পদের দায়িত্ব নিয়েছেন সেনা আধিকারিকরা। সম্প্রতি পাকিস্তান বিমান মন্ত্রক, ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেল্থ সহ একাধিক গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান ও দফতরের দায়িত্ব নিয়েছেন সেনা আধিকারিকরা।

 পাকিস্তানের অবস্থা খুবই খারাপ

পাকিস্তানের অবস্থা খুবই খারাপ

বর্তমানে অর্থনীতির যা পরিস্থিতি তাতে পাকিস্তানের অবস্থা খুবই খারাপ। তাই ফের নতুন করে সেনাবাহিনী পাকিস্তানের ক্ষমতায় আসার সম্ভাবনা তৈরি হয়েছে। পাশাপাশি গত কয়েক মাসে ইমরান খানের জনপ্রিয়তা গিয়ে ঠেকেছে তলানিতে।

ইমরান খানের নেতৃত্বের উপর আস্থা রাখতে পারছে না সেনা

ইমরান খানের নেতৃত্বের উপর আস্থা রাখতে পারছে না সেনা

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সেনার সমর্থনেই ক্ষমতায় এসেছিল ইমরান খান সরকার৷ পাক সংসদে ৪৬ শতাংশ আসন রয়েছে ইমরান খানের তেহরিক ই ইনসাফ পার্টির৷ এছাড়াও বেশ কিছু ছোট দলেরও সমর্থন রয়েছে৷ কিন্তু আপাতত পরিস্থিতি যা, তাতে ইমরান খানের নেতৃত্বের উপর আস্থা রাখতে পারছে না সেনা৷

ইমরান খানের পক্ষে সেনাবাহিনীর সাহায্য একান্ত প্রয়োজন

ইমরান খানের পক্ষে সেনাবাহিনীর সাহায্য একান্ত প্রয়োজন

এই পরিস্থিতিতে সরকারে টিকে থাকার জন্য ইমরান খানের পক্ষে সেনাবাহিনীর সাহায্য একান্ত প্রয়োজন। অর্থনৈতিক ভাবে মুখ থুবড়ে পড়া, জিনিসপত্রের আকাশ ছোঁয়া মূল্যবৃদ্ধির জেরে পাকিস্তানের সাধারণ মানুষ ক্ষুদ্ধ। তার সঙ্গে যুক্ত হয়েছে প্রধানমন্ত্রীর একাধিক ঘনিষ্ঠ সহযোগীর বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ। এই পরিস্থিতিতে তাই সেনা নিজেদের হাতে ক্ষমতা রাখার সিদ্ধান্ত নিয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+