ফের সেনা অভ্যুত্থান মায়ানমারে, জারি জরুরি অবস্থা! বন্দি সুকি

ফের সেনা অভ্যুত্থান মায়ানমারে, জারি জরুরি অবস্থা! বন্দি সুকি

গত বছরের নভেম্বরে শেষ নির্বাচনের পর থেকেই তৈরি হচ্ছিল জটিলতা। জোরালো হচ্ছিল সেনা অভ্যুত্থানের সম্ভাবনা। অবশেষে সেই আশঙ্কাই সত্যি হল। ফের গোটা মায়ানমারের দখল নিল সেনা। বন্দি করা হল রাষ্ট্রপতি আন সাং সুকিকে। যা নিয়ে তুমুল চাপানৌতর শুরু হয়েছে আন্তর্জাতিক রাজনীতির আঙিনায়।

টেলিফোন ও ইন্টারনেট পরিষেবাও বিচ্ছিন্ন

টেলিফোন ও ইন্টারনেট পরিষেবাও বিচ্ছিন্ন

সূত্রের খবর, ১লা ফেব্রুয়ারি ভোরে ক্ষমতাসীন দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্র্যাসির নেত্রী আং সান সুকিকে আটক করে সেনা। সুকির পাশাপাশি প্রেসিডেন্ট উইন মায়েন্ট ও শাসক দলের আরও একাধিক নেতাকেও আটক বন্দি করা হয়েছে বলে জানা যাচ্ছে। টেলিফোন ও ইন্টারনেট পরিষেবাও সম্পূর্ণ ভাবে বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। এমনকী এখনও রাজধানী নে পি দ্য সহ দেশের বিভিন্ন শহরে টহল দিচ্ছে সেনাবাহিনী।

 ভোটে কারচুপির অভিযোগ সেনার

ভোটে কারচুপির অভিযোগ সেনার

এদিকে এদিন মায়ানমারের সেনাবাহিনী নিয়ন্ত্রিত টিভি চ্যানেল মিয়াওয়াদ্দি-তে প্রথম সেনার শাসন জারির এই ঘোষণা করা হয়। এদিকে দেশের সরকার ও সেনাবাহিনীর মধ্যে বিগত কয়েক মাস ধরেই টানাপড়েন চলছিল। অন্যদিকে শেষ নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয় সুকির নেতৃত্বাধীন ন্যাশনাল লিগ ফর ডেমোক্র্যাসি। কিন্তু ওই নির্বাচনে কারচুপির অভিযোগ তুলেছিল সেনা। যা নিয়ে শাসক ও সেনার মধ্যে সংঘাত লেগেই ছিল।

 কেমন ছিল শেষ নির্বাচনের ফলাফল ?

কেমন ছিল শেষ নির্বাচনের ফলাফল ?

প্রসঙ্গত উল্লেখ্য, ২০১৫ সালেই প্রথম নোবলজয়ী ৭৫ বছর বয়সী সুকি বিপুল ভোটে জিতে ক্ষমতায় আসেন। এমনকী গত বছরের নির্বাচনেও মায়ানমার সংসদের দুই কক্ষ মিলিয়ে মোট ৪৭৬টি আসনের মধ্যে ৩৯৬টি আসনই দখল করে শাসকদল। কিন্তু ভোটের গণতান্ত্রিক পদ্ধতিতে হওয়া ভোটের ফল মানতে চাইছিল না সেনা। এদিকে আপাতত সুকিকে গৃহবন্দি করা হলেও পরে পরে তাকে গ্রেফতার করা হতে পারে বলেও খবর।

কড়া নিন্দা আমেরিকার

কড়া নিন্দা আমেরিকার

এদিকে মায়ানমারের সেনা অভ্যুত্থানের কড়া নিন্দা করতে দেখা গিয়েছে আমেরিকা, অস্ট্রেলিয়ার মতো দেশগুলিকে। এমনকী মায়ানমারের সেনাবাহিনীকে আইনের শাসন মেনে চলারও আর্জি জানিয়েছে বাইডেন প্রশাসনয কিন্তু বরফ যে এত সহজে গলবে না সেই ইঙ্গিত আগেই দিয়েছিলেন আন্তর্জাতিক রাজনীতির বিশেষজ্ঞরা। বর্তমানে এই সেনা অভ্যুত্থানের জল এখন কতদূর গড়ায় সেদিকেই তাকিয়ে গোটা বিশ্ব।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+