আরও ২৮টি ছায়াপথের সন্ধান পেলেন ভারতের মহাকাশ বিজ্ঞানীরা

আকাশ গঙ্গা ছাড়াও মহাকাশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অসংখ্য ছায়াপথ। তার মধ্যে কত সূর্য, কত চন্দ্র রয়েছে তার ইয়ত্তা নেই।

আকাশ গঙ্গা ছাড়াও মহাকাশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অসংখ্য ছায়াপথ। তার মধ্যে কত সূর্য, কত চন্দ্র রয়েছে তার ইয়ত্তা নেই। এবার প্রায় ২৮টি নতুন ছায়াপথের সন্ধান পেলেন বিজ্ঞানীরা। আর্যভট্ট রিসার্চ ইনস্টিটিউট অব অবজারভেশনাল সায়েন্সের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রায় ৬০,০০০ আলোকবর্ষ দূরে রয়েছে এই ছায়াপথ গুলি।

ছায়াপথের দৃশ্য

ছায়াপথের দৃশ্য

৩.৬ মিটার অপটিকাল দূরবীক্ষণ যন্ত্রের ধরা পড়েছে মহাজাগতিক এই ছায়াপথের দৃশ্য। ইনস্টিটিউটের বিজ্ঞানীর অতিকায় এই দূরবীক্ষণ যন্ত্রটির নাম দিয়েছেন দেবস্থল অপটিকাল।

ছায়াপথে অসংখ্য নক্ষত্র

ছায়াপথে অসংখ্য নক্ষত্র

বিজ্ঞানীরা জানিয়েছেন এই ছায়াপথের একটিতে রয়েছে এনজিসি ৪১৪৭ নামে উজ্বল একটি লক্ষত্র। এই ছায়াপথে অজস্র, অসংখ্য নক্ষত্র রয়েছে। যেগুলি আকারে সূর্যের থেকেও বহুগুণ বড়।

ছায়াপথের বিবরণ দেওয়া হবে

ছায়াপথের বিবরণ দেওয়া হবে

গত ২০ মে এই ছায়াপথ গুলির অস্তিত্বের কথা বিজ্ঞানীরা জানতে পারলেও এখনও এই নিয়ে লেখালেখি শুরু হয়নি। সম্ভবত আগামী মাসে বিজ্ঞান পত্রিকায় এই ছায়াপথগুলি সম্পর্কে বিবরণ দেওয়া হবে।

কষ্ণগহ্বরের সন্ধান

কষ্ণগহ্বরের সন্ধান

এই ছায়াপথে কষ্ণগহ্বরের সন্ধানও পাওয়া গিয়েছে। ছায়াপথের অধিকাংশের আলোই তেমন স্পষ্ট নয়। অনেক দূরে থাকায় আলোচ ক্ষীণ হয়ে এসেছে দূরবীক্ষণ যন্ত্রে।

তারাগুলির আলোর তেজ কম

তারাগুলির আলোর তেজ কম

ইনস্টিটিউটের বিজ্ঞানী স্নেহলতা জানিয়েছেন, ছায়াপথের তারাগুলির বয়স অনেকটাই বেশি সেকারণে আলোর তেজ অত বেশি নেই। তবে এই নিয়ে আরও গবেষণা প্রয়োজন বলে জানিয়েছেন বিজ্ঞানী।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+