ভার্চুয়াল অধিবেশনে প্রেমিকার খোলা স্তনে চুম্বন, পদত্যাগ আর্জেন্টিনার সাংসদের
ভিডিও কনফারেন্স চলাকালীন আর্জেটিনার এক রাজনৈতিকবিদ তাঁর প্রেমিকার উন্মুক্ত স্তনে চুম্বন দেওয়ার অপরাধে তাঁকে পদত্যাগ করতে হল। সেই সময় দেশের কংগ্রেসের নিম্ন কক্ষের অধিবেশন চলছিল। আন্তর্জাতক সংবাদ সূত্রের খবর, এই ঘটনা ধরা পড়ে সরকারের ইউটিউবের লাইভ সেশনে ও কংগ্রেসের ব্যবস্থা করা বড় পর্দাতেই এই দৃশ্য ভেসে ওঠে। করোনা মহামারির কারণেই ভার্চুয়াল বিতর্ক অধিবেশনের ব্যবস্থা করা হয়েছিল।

শুক্রবার সরকারিভাবে এ বিষয়ে টুইটারে বলা হয়েছে, কংগ্রেসের নিম্ন কক্ষ জানিয়েছে ভোট গ্রহণের মাধ্যে ৪৭ বছরের রাজনৈতিক ব্যক্তিত্ব জুয়ান এমিলো আমেরির পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে, যিনি আর্জেন্টিনার উত্তর–পূর্ব এলাকার সালটার প্রতিনিধি। পেনশন তহবিল বিনিয়োগ নিয়ে সেই সময় ভার্চুয়াল বিতর্ক চলছিল। হঠাৎই আমেরির প্রেমিকা তাঁর কোলে এসে বসে যান এবং রাজনৈতিকবিদ প্রেমিকার কালো টি–শার্ট খুলে ওই কাণ্ড করে বসেন। পরে আমেরি অবশ্য দাবি করেন যে ওই ঘটনার সময় তিনি ভাবেন তিনি অফলাইন রয়েছেন।
ওই সাংসদ বলেন, 'আমার বাড়িতে খুব বাজে ইন্টারনেটের সমস্যা রয়েছে।’ তিনি ব্যাখা করে জানিয়েছেন যে তাঁর প্রেমিকা, যাঁর সম্প্রতি স্তনের সার্জারি হয়েছে, ঘরে প্রবেশ করেন, সেই সময় সাংসদ ভেবে বসেন যে তাঁর ক্যামেরা অফ করা রয়েছে এবং বৈঠক শেষ হয়ে গিয়েছে। সাংসদ আমেরি বলেন, 'আমি আমার প্রেমকাকে বলি দেখি কেমন সার্জারি হয়েছে। আমি সার্জারি ও অপারেশনের দাগ দেখার জন্য প্রেমিকাকে টি–শার্ট খুলতে বলি। আমার পাশেই বসেছিল সে আর সেই সময় তাঁর স্তনে চুম্বন করি। ব্যাস এটুকুই ঘটেছে।’ ওই সাংসদ প্রেসিডেন্ট আলবার্টো ফার্নান্ডেজের পারোনিস্ট দলের, তাঁকে পদত্যাগ করতে বাধ্য করা হয় এই ঘটনার জন্য। তিনি প্রাথমিকভাবে তাঁর আসন থেকে বহিস্কৃত, কিন্তু পরে তিনি পদত্যাগ করেন।
করোনা ভাইরাস মহামারির সময় গোটা বিশ্বের রাজনৈতিক ব্যক্তিত্বরা এখন ভার্চুয়াল বৈঠক সারছেন। এর আগেও বহু রাজনৈতিক ব্যক্তিত্বকে ভার্চুয়াল বৈঠকে ঘুমোতে বা এ ধরনের যৌনতামূলক কাজ করতে দেখা গিয়েছে। তবে এ ধরনের কাজ যে কখনই বরদাস্ত করা হবে না তা এই ঘটনা থেকে বুঝিয়ে দেওয়া হল।












Click it and Unblock the Notifications