আর্কটিক মহাসাগরের বরফ দ্রুত গলছে! তৈরি হবে নয়া আন্তর্জাতিক বাণিজ্য-পথ
আর্কটিক মহাসাগরের বরফ দ্রুত গলছে! তৈরি হবে নয়া আন্তর্জাতিক বাণিজ্য-পথ
বিশ্ব উষ্ণায়নের প্রভাবে এবার বদলে যাবে আন্তর্জাতিক বাণিজ্য পথ। আর্কটিক মহাসাগরের বরফ গলে নতুন জলপথ তৈরি করে দেবে আন্তর্জাতিক ক্ষেত্রে। বাণিজ্যিক দুনিয়ায় এবার সাংঘাতিক প্রভাব পড়তে চলেছে বিশ্ব উষ্ণায়নের ফলে। ব্রাউন ইউনিভার্সিটির গবেষকদের একটি দল তাদের নতুন গবেষণায় চাঞ্চল্যকর এই তথ্য সামনে এনেছে।

দ্রুত উষ্ণ আর্কটিক মহাসাগর, বরফ গলছে
জলবায়ু পরিবর্তনের সঙ্গে সঙ্গে বিশ্বের মহাসাগরগুলি দ্রুত উষ্ণ হচ্ছে। আর্কটিক মহাসাগর ক্রমেই ভয়ঙ্কর হয়ে উঠছে বিশ্ব উষ্ণায়নের জেরে। জলবায়ু পরিবর্তনের ফলে দেখা যাচ্ছে, যে আর্কটিকের অংশগুলি বরফে আচ্ছাদিত ছিল সারা বছর ধরে, তা এত দ্রুত উষ্ণ হচ্ছে যে, কয়েক দশকের মধ্যে সেই বরফ গলতে শুরু করল।

আর্কটিক মহাসাগরের বরফ গলে নতুন পথ
আর্কটিক মহাসাগরের বরফ গলে রুশ নিয়ন্ত্রিত উত্তর সাগরের রুটকে বাইপাস করে আরও পরিবেশ-বান্ধব সামুদ্রিক বাণিজ্য রুট গড়ে তুলবে বলে সম্ভাবনা তৈরি করেছে। একটি নতুন গবেষণায় ব্রাউন ইউনিভার্সিটির জলবায়ু বিজ্ঞানী জানিয়ে দেন, আর্কটিক মহাসাগরের বরফ গললে পরবর্তী কয়েক দশক ধরে শিপিং রুটগুলিকে প্রভাবিত করতে পারে।

আন্তর্জাতিক জলসীমায় নতুন বাণিজ্য রুট ২০৬৫-র মধ্যে
তাঁরা আরও অনুমান করেছেন, ২০৬৫ সাল নাগাদ আর্কটিকের নাব্যতা এত বেশি বৃদ্ধি পাবে যে, এটি আন্তর্জাতিক জলসীমায় নতুন বাণিজ্য রুট তৈরি করতে পারে। জয়বায়ুর পরিবর্তনের ফলে শুধুমাত্র নতুন বাণিজ্য-পথ তৈরি হবে তা নয়, আর্কটিক মহাসাগরের বাণিজ্যের উপর রাশিয়ার নিয়ন্ত্রণকেও তা দুর্বল করবে।

গবেষণাটি প্রকাশিত হওয়ার পর চাঞ্চল্য
ন্যাশনাল অ্যাকাডেমি অফ সায়েন্সেসের কার্যপ্রণালীতে ২০ জুন সোমবার গবেষণাটি প্রকাশিত হয়েছিল। আর্কটিকের বরফ গলে যাওয়ার বিষয়ে গবেষণার প্রধান লেখক এবং ব্রাউনের আর্থ, পরিবেশ ও গ্রহ বিজ্ঞানের অধ্যাপক আমান্ডা লিঞ্চ বলেন, "এই পরিবর্তনের দুর্ভাগ্যজনক বাস্তবতা হল যে, বরফ ইতিমধ্যেই গলতে শুরু করে দিয়েছে এবং নতুন নতুন রুটগুলি খুলে যাচ্ছে। তাই আমাদের পরিবেশগত এবং ভূ-রাজনৈতিক প্রভাব সম্পর্কিত বিষয়গুলি নিয়ে চিন্তা করা শুরু করতে হবে।"

৪৩ বছরে উষ্ণায়ন ১.৫ ডিগ্রি সেলসিয়াসে সীমাবদ্ধ না থাকলে
লিঞ্চ প্রায় ৩০ বছর ধরে আর্কটিকের জলবায়ু পরিবর্তন নিয়ে গবেষণা করছেন। তিনি বলেন, ব্রাউন এ ইনস্টিটিউট ফর এনভায়রনমেন্ট অ্যান্ড সোসাইটির পোস্টডক্টরাল রিসার্চ অ্যাসোসিয়েট জুকে লির সঙ্গে চারটি নেভিগেশন পরিস্থিতির মডেল করার কাজ করেছিলেন। আগামী বছরগুলিতে জলবায়ু পরিবর্তন থামাতে বিশ্বব্যাপী পদক্ষেপের সম্ভাব্য ফলাফল নিয়ে তাঁরা পর্যালোচনা করেন। তাঁদের অনুমান, যদি বিশ্ব নেতারা সফলভাবে উষ্ণায়নকে পরবর্তী ৪৩ বছরে ১.৫ ডিগ্রি সেলসিয়াসে সীমাবদ্ধ না করতে পারেন, জলবায়ু পরিবর্তন এই শতাব্দীর মাঝামাঝি আন্তর্জাতিক বাণিজ্যের জন্য আরও কয়েকটি নতুন জলপথ খুলে দেবে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications