আরাকান আর্মির দখলে বাংলাদেশ সীমান্তের দীর্ঘ এলাকা! পতনের মুখে ভারত প্রতিবেশী রাষ্ট্রের সরকার?
Bangladesh Border: ভারত-বাংলাদেশ জুড়ে ক্রমশ উত্তেজনার পারদ চড়ছে! একাধিক ইস্যুকে কেন্দ্র করে দু'দেশের মধ্যে সম্পর্ক কার্যত কিছুটা হলেও অবনতি ঘটেছে। একদিকে যখন এই অবসাথায় বাংলাদেশের অপর সীমান্তেও আশঙ্কার কালো মেঘ তৈরি হয়েছে। একেবারে বাংলাদেশ সীমান্ত সংলগ্ন মায়ানমারের (Bangladesh-Myanmar Border) গুরুত্বপূর্ণ শহর মংডু আরাকান আর্মি (Arakan Army-AA)-র দখলে চলে গিয়েছে।
যা রীতিমত মায়নামারের জুন্টা সরকারকে বেকাদায় ফেলে দিয়েছে। সবচেয়ে শক্তিশালী এবং সক্রিয় সশস্ত্র জনজাতি বাহিনী আরাকান আর্মি (এএ) যেভাবে এগোচ্ছে তাতে যে কোনও মুহূর্তে প্রতিবেশী মায়ানমারে সরকার (Myanmar Govt) পড়ে যেতে পারে (Bangladesh Border)।

জানা যাচ্ছে, মংডু খুবই গুরুত্বপূর্ণ একটা শহর। সেখানে থাকা সেনাঘাটি দখল করে নিয়েছে আরাকান আর্মি। একই সঙ্গে সেনা আধিকারিক ব্রিডেগিয়ার জেনারেল থুরিন তুন সহ সরকারের একাধিক প্রতিনিধিকে বন্দি বানিয়েছে এই সশস্ত্র জনজাতি বাহিনী।
যা খবর, মংডু শহর দখল করে বাংলাদেশের সঙ্গে ২৭১ কিলোমিটার দীর্ঘ সীমান্তও বর্তমানে আরকান আর্মির হাতে চলে গিয়েছে বলে জানা যাচ্ছে। এই বিষয়ে বাহিনীর তরফে একটি বার্তা দেওয়া হয়েছে। জানিয়েছে, মায়ানমারের গুরুত্বপূর্ণ শহর মংডু'তে ১ লাখ ১০ হাজারের বেশি মানুষ বসবাস করতেন। ওই এলাকার সম্পূর্ণ নিয়ন্ত্রণ এখন বিদ্রোহীদের হাতে বলে জানানো হয়েছে। বাংলাদেশ সীমান্তে নাফ নদীর ওপারে এই শহরের অবস্থান।
ফলে সেই শহরের নিয়ন্ত্রণ বিদ্রোহীদের হাতে চলে যাওয়ায় চিন্তার ভাঁজ ফেলেছে বাংলাদেশের। বিশেষ করে সীমান্ত সুরক্ষা নিয়ে রীতিমত চিন্তারভাঁজ কপালে। যা খবর, কড়া নজরদারি চালানো হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর তরফে। বলে রাখা প্রয়োজন, গত রবিবারই গুরুত্বপূর্ণ শহর মংডু'র কাছে জুন্টা সরকারের শেষ ঘাঁটি দখল করে নিয়েছে আরাকান আর্মির সদস্যরা। এই ঘাঁটি দখল করতে গত দুমাস ধরে চলে লড়াই।
কিন্তু বিদ্রোহীদের লাগাতার চাপের মুখে আত্মসমপরন করতে বাধ্য হয় মায়ানমার সেনা। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, সাদা পতাকা হাতে এক এক করে বেরিয়ে আসছেন মায়ানমার সেনাবাহিনীর জওয়ানরা। যা খবর, আরাকান আর্মির হাতে বেশ কয়েকজন কমান্ডার গ্রেফতার হয়েছে। বলে রাখা প্রয়োজন, মায়ানমারের পরিস্থিতির উপর নজর রাখছে ভারতও। ভারতের সঙ্গেও মায়ানমারের সীমান্ত আছে। সেখানে পরিস্থিতি আঁটসাঁট করা হয়েছে বলেই খবর। বাড়তি নিরাপত্তা মোতায়েন করা হয়েছে বলে খবর।












Click it and Unblock the Notifications