তুর্কী আগ্রাসন: আরবের হুঁশিয়ারি তুরস্ককে! যুদ্ধ নিয়ে গর্জন আরব দুনিয়ার
মধ্যপ্রাচ্যে যুদ্ধের দামামা। সিরিয়ার কুর্দিশ সৈন্যদের বিরুদ্ধে প্রবল আক্রমণ শানিয়ে তুরস্ক সেনা ক্রমাগত ঢুকে পড়ছে সেদেশের অন্দরে।
মধ্যপ্রাচ্যে যুদ্ধের দামামা। সিরিয়ার কুর্দিশ সৈন্যদের বিরুদ্ধে প্রবল আক্রমণ শানিয়ে তুরস্ক সেনা ক্রমাগত ঢুকে পড়ছে সেদেশের অন্দরে। ইতিমধ্যেই সিরিয়ার একাধিক শহরে প্রবল বোমা বর্ষণ করে চলেছে তুরস্কের যুদ্ধবিমানগুলি। আতঙ্কে সিরিয়া-ছাড়া এক লাখের ওপর মানুষ। এদিকে, তুরস্কের এই আগ্রাসন নিয়ে এবার সরব আরব দুনিয়া, মিশর ইতিমধ্যেই জরুরি ভিত্তিতে পদক্ষেপ নিতে শুরু করে দিয়েছে।

আরব মন্ত্রীদের হুঁশিয়ারি
বিনা শর্তে সিরিয়ার মাটি ছাড়তে হবে তুরস্ককে। এই হামলা 'আরব্য মাটিতে হামলা' র সামিল। এই ভাষাতেই আরব লিগের প্রধান আহমেদ আবুল ঘেইত হুঁশিয়ারি দিয়েছেন তুরস্কের সেনার প্রতি। আঙ্কারাকে নিশানা করে অবিলম্বে সেনা প্রত্যাহারের ডাক দিয়েছে আরব্য বিদেশমন্ত্রীরা।

তুর্কী আক্রমণে আরব্য দেশে বিশেষ বৈঠক
সিরিয়ার মাটিতে তুর্কী আক্রমণের পর থেকেই আরব দেশগুলির বিদেশমন্ত্রীরা বিশেষ বৈঠক ডাকেন। তুরস্কের এই আগ্রাসনকে আরব দেশে হামলার সামিল বলে মনে করা হচ্ছে বলে জানিয়েছেন তাঁরা। এতে আরব্য নিরাপত্তা বিঘ্নিত হয়েছে বলে দাবি তাঁদের। ফরে যেকোনও মূল্যে তুক্রী আগ্রাসন ঠেকাতে তাঁরা বদ্ধ পরিকর বলে দাবি করেছেন।

কুর্দিশ যোদ্ধা ও তুরস্কের 'জঙ্গি' তকমা
এই যুদ্ধ-আগ্রাসনের নেপথ্যে রয়েছে মধ্যপ্রাচ্যের উপজাতি-ক্ষমতায়নের ইতিহাস। তুরস্কের দাবি, কুর্দ উপজাতি অধ্যুষিত যে ফোর্স মার্কিনিদের আইএস জঙ্গি দমনে সাহায্য করেছিল তারা কুর্দিশ 'অনুপ্রবেশ' ইস্যুতে বিপথে চালিত হচ্ছ এখন। এদের একটা বড় অংশ জঙ্গি কার্যকলাপ শুরু করেছে। যার প্রভাব তুরস্কে পড়ছে। আর সেই জঙ্গি কার্যকলাপ ঠেকাতেই এই আগ্রাসন।

মিশরের জরুরিকালীন বৈঠক
মিশর ইতিমধ্যেই পরিস্থিতির বিচারে আপৎকালীন তৎপরতায় শুরু করে দিয়েছে গুরুত্বপূর্ণ বৈঠক। সেদেশের বিদেশমন্ত্রক ইতিমধ্যেই তুরস্ক আক্রমণ নিয়ে বিশেষ বৈঠকের ডাক দিয়েছে। যার পর থেকেই নড়েচড়ে বসেছে আরব দুনিয়া।

তুরস্কের দাবি
গোটা দুনিয়া জুড়ে তুরস্ক এখন সমালোচনার মুখে। তবে এসবের সামনে পড়েও তুরস্কের প্রেসিডেন্ট এর্দোগাঁ জানিয়েছেন, যে যাই বলুক, এই মুহূর্তে সিরিয়া আক্রমণ নিয়ে থামবার কোনও ইচ্ছেই নেই তুরস্কের.
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications