Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

মহানবিকে নিয়ে বিতর্কিত মন্তব্য বিজেপি মুখপাত্রের, ভারতীয় রাষ্ট্রদূতকে তলব কাতারের

বিজেপি মুখপাত্র নবি মহম্মদকে নিয়ে বিতর্কিত মন্তব্য করায় দেশ-বিদেশে ক্রমবর্ধমান চাপের মুখে পড়েছে ভারত। রবিবার কাতার সরকার ভারতীয় রাষ্ট্রদূতকে তলব করেছে এই মর্মে।

বিজেপি মুখপাত্র নবি মহম্মদকে নিয়ে বিতর্কিত মন্তব্য করায় দেশ-বিদেশে ক্রমবর্ধমান চাপের মুখে পড়েছে ভারত। রবিবার কাতার সরকার ভারতীয় রাষ্ট্রদূতকে তলব করেছে এই মর্মে। বিজেপির মুখপাত্র নূপুর শর্মা এবং তাঁর সহকর্মী নবীন কুমার জিন্দালের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে দল। কিন্তু আরব দেশগুলিতে এখনও ক্ষোভ প্রশমিত হয়নি।

মহানবি-মন্তব্য, ভারতীয় রাষ্ট্রদূতকে তলব কাতারের

আরব দেশে ভারতীয় পণ্য এবং চলচ্চিত্র বয়কটের ডাক দেওয়া হয়েছে। সোশ্যাল মিডিয়ায় ঝড় উঠেছে ভারতীয় পণ্য এবং চলচ্চিত্র বয়কট সংক্রান্ত হ্যাশট্যাগগুলির। এদিন রাষ্ট্রদূত দীপক মিত্তাল পররাষ্ট্র দফতরে একটি বৈঠক করেছিলেন। সেই বৈঠকের পর বিজেপি মুখপাত্র নূপুর শর্মা এবং তাঁর সহকর্মী নবীন কুমার জিন্দালের মন্তব্য নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিল কাতার।

একটি বিবৃতিতে কাতারে ভারতীয় দূতাবাস বলেছে, রাষ্ট্রদূতের তরফে জানিয়ে দেওয়া হয়েছে ওই ধরনের টুইটগুলি কোনওভাবেই ভারত সরকারের মতামতকে প্রতিফলিত করে না। এগুলি বিচ্ছিন্ন মতামত। ভারতীয় দূতাবাস ওই বিবৃতিতে জানিয়েছে, "আমাদের সভ্যতার ঐতিহ্য এবং বৈচিত্র্যের মধ্যে ঐক্যের শক্তিশালী সাংস্কৃতিক ঐতিহ্যের সঙ্গে সামঞ্জস্য রেখে ভারত সরকার সমস্ত ধর্মকে সর্বোচ্চ সম্মান দেয়। যারা অবমাননাকর মন্তব্য করেছে, তাদের বিরুদ্ধে ইতিমধ্যেই কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে।"

গত সপ্তাহে, বিজেপির মুখপাত্র নূপুর শর্মা এক টিভি বিতর্কের সময় একটি মন্তব্য করেছিলেন, যা মহানবির প্রতি অবমাননাকর। তার ফলে মুসলিম দেশগুলি থেকে ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটে। বিজেপি মুখপাত্র নূপুর শর্মার মন্তব্যের পর তাঁর সহযোগী নবীন জিন্দাল নবি সম্পর্কে একটি টুইট পোস্ট করায় ক্ষোভ ছড়িয়ে পড়ে।

এরপর চাপের মুখে পড়ে বিজেপি নবীন জিন্দালকে বহিষ্কার করেছে এবং নূপুর শর্মাকেও বরখাস্ত করেছে। এদিন বিজেপির তরফে কড়া বিবৃতি জারি করা হয়েছে। সেই বিবৃতি জারি করে বলা হয়েছে, যা কোনও মতাদর্শের বিরুদ্ধে বা কোন সম্প্রদায় বা ধর্মকে অপমান করে বা অবজ্ঞা করে, বিজেপি সেই ধরনের দর্শনকে প্রচার করে না এবং যাঁরা তা করে তাঁদেরকেও সমর্থন করে না।

বিবৃতিতে আরও বলা হয়েছে, "যেহেতু ভারত তার স্বাধীনতার ৭৫তম বছর উদযাপন করছে এবং আমরা ভারতকে একটি মহান দেশ হিসাবে গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ, সেখানে সবাই সমান এবং সবাই মর্যাদার সঙ্গে বসবাস করে। এ দেশে সকলেই মৌলিক একতা ও অখণ্ডতার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ, এখানে সকলেই সমৃদ্ধি ও উন্নয়নের ফল ভোগ করে সমানভাবে। "

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+