বলিউডের গানে একসঙ্গে কোমর দোলাচ্ছেন ভারত-পাক জওয়ানরা! এও কি সম্ভব, দেখুন ভিডিও

রাশিয়ায় শেষ হল এসসিও-র সন্ত্রাসবিরোধী সামরিক অনুশীলন। এরপরই ভারত ও পাকিস্তানের সেনাদের একসঙ্গে বলিউড সঙ্গীতের তালে নাচতে দেখা গেল।

পেছনে বলিউডের জনপ্রিয় গান বাজছে, সঙ্গে একসঙ্গে কোমর দুলিয়ে নাচছেন ভারত ও পাকিস্তানের সেনা বাহিনীর সদস্যরা। এরকমই বিরল দৃশ্য দেখা গিয়েছে রাশিয়ার চেবারকুল শহরে। এখানেই বসেছিল সাংহাই কোয়াপারেশনের অ্যান্টি-টেরর ড্রিল। অংশ নিয়েছিলেন এসসিও সদস্য দেশগুলির ৩০০০ সদস্য।

যৌথ নাচ ভারত-পাক জওয়ানদের! এও কি সম্ভব

গত জুনে প্রথম এসসিও-র পূর্ণ সদস্য হিসেবে শীর্ষ সম্মেলনে যোগ দিয়েছিল ভারত ও পাকিস্তান। তখনই ঠিক হয়েছিল আগস্টে সন্ত্রাস বিরোধী সামরিক অনশীলনে অন্যান্য দেশের সঙ্গেই যোগ দেবে ভারত ও পাকিস্তানও। আর তার ফলেই ইতিহাসে প্রথমবার এতদিন যাদের শুধু যুযুধান পক্ষেই দেখা যেত তাদের একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে যৌথ সামরিক অনুশীলনে অংশ নিতে দেখা গিয়েছিল।

অনুশীলন শেষ হতেই দুই দেশের সেনাদের দেখা যায়, বৈরিতা পেছনে ফেলে বলিউড সঙ্গীতের তালে একসঙ্গে আনন্দে মেতে উঠতে। তাদের মাঝের কাঁটা তারের বেড়া তখন উধাও। নেই সীমান্ত লঙ্ঘন করে গোলা ছোঁড়ার গ্লানি। দুই দেশের সেনাদের একসঙ্গে এই সতঃস্ফুর্ত নাচের ভিডিও-টি প্রকাশ হতেই ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়। অনেকেই বলেছেন এটাই শান্তি, এটাই সম্প্রীতি। নয়াদিল্লীর রাশিয়ান দুতাবাস থেকেও একটি টুইটে এই বিরল মুহূর্তের ছবি শেয়ার করা হয়েছে।

এই যৌথ সামরিক অনুশীলনের পোশাকি নাম ছিল 'পিসফুল মিশন ২০১৮'। এর পরিচালনার দায়িত্বে ছিল সেন্ট্রাল মিলিটারি কমিশন অব রাশিয়া। এসসিও চার্টারের অধীনে একটি আন্তর্জাতিক সন্ত্রাসবাদ বিরোধী পরিবেশে কৌশলগত অপারেশনের অনুশীলন করা হয়। ভারত ও পাক সেনার এই অনুশীলনে অংশ নেওয়াকে বাকি সদস্য দেশগুলি স্বাগত জানিয়েছে।

চিন, রাশিয়া, কাজাখস্তান, তাজিকিস্তান, কিরঘিজিস্তান, ভারত ও পাকিস্তানের মোট ৩০০০ সেনা সদস্য এতে অংশ নেন। ভারত থেকে পদাতিক ও বায়ুসেনার সদস্য মিলিয়ে মোট ২০০ জন জওয়ান যোগ দিয়েছিলেন এই মিশনে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+