কোটা বিরোধী আন্দোলনে বাংলাদেশে হরতাল, পরিস্থিতি শান্ত করতে উদ্যোগী হাসিনা
আজ বৃহস্পতিবার বাংলাদেশ জুড়ে হরতালের ডাক। রংপুর, ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা, রাজশাহীর বিভিন্ন জায়গা উত্তাল। পরিস্থিতি আবার যে কোনও সময় অগ্নিগর্ভ হয়ে উঠতে পারে৷ হরতালের সময় যাতে বড় কোনও গণ্ডগোল না হয়। সেদিক নজর রাখছে বাংলাদেশ সরকার।
বৃহস্পতিবারের হরতালে হাসপাতাল ও অন্যান্য জরুরি পরিষেবা চালু রাখা হবে৷ কোনও অ্যাম্বুলেন্স রাস্তায় আটকানো হবে না। এই কথাও আন্দোলনকারীদের থেকে জানানো হয়েছে। কোটা বিরোধী আন্দোলন লাভার মতো ছড়িয়ে পড়ছে প্রতিবেশী দেশে ৷

রক্তক্ষয়ী আন্দোলন শুরু হয়েছে প্রতিবেশী বাংলাদেশে। ছাত্র আন্দোলনের ঢেউ আছড়ে পড়ছে বিভিন্ন শহরে। পুলিশের গুলিতে প্রাণ হারিয়েছেন আবু সাইদ নামে এক ছাত্রনেতা। তারপরেই ছাই চাপা আগুনে যেন ঘি পড়েছে। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাত্রহত্যার তদন্তের কথা জানিয়েছেন।
শেখ হাসিনা বুধবার সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন। যে সব ছাত্র মারা গিয়েছেন, তাদের মৃত্যুর উপযুক্ত তদন্ত হবে। বিচারবিভাগীয় তদন্ত হবে৷ চাকরিতে কোটা সংরক্ষণের বিষয়ে সুপ্রিম কোর্টে মামলা চলছে৷ চাকরিতে সংরক্ষণের বিরুদ্ধে ফের বাংলাদেশ জুড়ে আন্দোলন শুরু হয়েছে।
এখনও অবধি আন্দোলনে ছয় জন ছাত্র মারা গিয়েছেন। আন্দোলনকারীরা কোনওভাবেই পিছু হটছে না। বৃহস্পতিবার যাতে আর নতুন করে পরিস্থিতি উত্তপ্ত না হয়৷ সেদিক নজর রাখছে প্রশাসন।
বাংলাদেশ সরকার অধিকাংশ ক্ষেত্রে কোটা সংরক্ষণ বন্ধ করে দিয়েছিল। কিন্তু সম্প্রতি হাইকোর্ট সেই নির্দেশকে অবৈধ বলে রায় দিয়েছে। চাকরি ক্ষেত্রে কোটা ফিরিয়ে আনার পক্ষে বক্তব্য রাখা হয়েছে। সরকার হাইকোর্ট রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়েছে। আর তার মধ্যেই শুরু হয়েছে এই আন্দোলন।
ঢাকা, রংপুর, চট্টগ্রাম, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আন্দোলনের তীব্র ঢেউ দেখা গিয়েছে। পুলিশকে পরিস্থিতি মোকাবিলা করতে গুলি চালাতে হয়। আবু সাইদ নামে ওই ছাত্রনেতা মারা যান। সেই ভিডিও ইন্টারনেটে এখন ভাইরাল। যদিও সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি ওয়ান ইন্ডিয়া বাংলা।
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোটা বিরোধী আন্দোলনকারীদের মৃত্যুর পর বিচারের প্রতিশ্রুতি দিয়েছেন। যারা হত্যা, লুটপাট, হিংসা ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে৷ এই কথা হাসিনা জানিয়েছেন। এখনও অবধি পাওয়া খবরে বাংলাদেশে ছয় আন্দোলনকারী ছাত্র মারা গিয়েছেন। বহু আন্দোলনকারী, বিক্ষোভকারী জখম। আজ বৃহস্পতিবার দেশজুড়ে আন্দোলন, হরতালের ডাক দেওয়া হয়েছে।
রাষ্ট্র হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে গিয়েছে। সেই কারণে সকলকে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী হাসিনা। বাংলাদেশ সরকারের তরফ থেকে সমস্ত বিশ্ববিদ্যালয় বন্ধের কথা বলেছেন। কিন্তু আন্দোলনকারীরা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, হস্টেলে থাকছেন।












Click it and Unblock the Notifications