বিএনপির শীর্ষ আট নেতাসহ ১০ জনের ব্যাঙ্ক হিসাবের তথ্য চাইল বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন
বিএনপির শীর্ষ আট নেতাসহ ১০ জনের ব্যাঙ্ক হিসাবের তথ্য চেয়ে ৭ ব্যাঙ্ককে চিঠি পাঠিয়েছে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন(দুদক)। দুদকের সহকারি প্রধান সংশ্লিষ্ট ব্যাঙ্কগুলিতে আলাদা আলাদা চিঠি পাঠিয়েছেন
বিএনপির শীর্ষ আট নেতাসহ ১০ জনের ব্যাঙ্ক হিসাবের তথ্য চেয়ে ৭ ব্যাঙ্ককে চিঠি পাঠিয়েছে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন(দুদক)। দুদকের সহকারি প্রধান শামসুল আলম সংশ্লিষ্ট ব্যাঙ্কগুলিতে আলাদা আলাদা চিঠি পাঠিয়েছেন।

যেসব ব্যাঙ্ককে চিঠি দেওয়া হয়েছে, সেগুলো হলো এইচএসবিসি, স্ট্যান্ডার্ড চার্টার্ড, ডাচ্-বাংলা, ন্যাশনাল, ফার্স্ট সিকিউরিটি ইসলামি, আরব বাংলাদেশ ও ঢাকা ব্যাংক। চিঠিতে সংশ্লিষ্ট ব্যক্তিদের যাবতীয় হিসাবের বিস্তারিত তথ্য চাওয়া হয়েছে।
গত সোমবার মানি লন্ডারিং, সন্দেহজনক ব্যাঙ্ক লেনদেনসহ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে বিএনপির শীর্ষ ৮ নেতাসহ ১০ জনের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় দুদক। এঁরা হলেন বিএনপির স্থায়ী কমিটির চার সদস্য-খোন্দকার মোশারফ হোসেন, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী ও মির্জা আব্বাস, দুই ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু ও এম মোর্শেদ খান, যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি হাবিব-উন-নবি খান সোহেল, আবদুল আউয়াল মিন্টুর ছেলে ও দলের নির্বাহী কমিটির সদস্য তাবিথ আউয়াল। এ ছাড়া এম মোর্শেদ খানের ছেলে ফয়সাল মোর্শেদ খানের বিরুদ্ধেও অনুসন্ধান হচ্ছে।
দুদক সন্দেহজনক লেনদেনের কথা বললেও বিএনপি নেতারা বলছেন, তাঁদের চাপে রাখতেই সরকারের কৌশলের অংশ হিসেবে এ পদক্ষেপ নিয়েছে দুদক।












Click it and Unblock the Notifications