ফের আমেরিকায় বন্দুকবাজের হামলা, টেক্সাস টেক ক্যাম্পাসে চলল গুলি, মৃত ১

মার্কিন যুক্তরাষ্ট্রে বন্দুকবাজের হামলার ঘটনা ঘটল।

ফের একবার মার্কিন যুক্তরাষ্ট্রে বন্দুকবাজের হামলার ঘটনা ঘটল। সোমবার রাতে স্থানীয় সময়ে টেক্সাসের টেক ক্যাম্পাসের মধ্যে এক ছাত্রের গুলিতে কর্তব্যরত এক পুলিশকর্মীর মৃত্যু হয়েছে বলে খবর।

ফের আমেরিকায় বন্দুকবাজের হামলা, টেক্সাস টেক ক্যাম্পাসে মৃত ১

ঘটনাটি ঘটেছে টেক ক্যাম্পাসের মধ্যস্থিত পুলিশ স্টেশনের মধ্যেই। অভিযুক্ত ছাত্রকে থানায় নিয়ে আসা হলে সেখানেই সে এক পুলিশকর্মীকে গুলি করে পালিয়ে যায়। পরে তাকে গ্রেফতার করা হয়েছে।

অভিযুক্ত ছাত্র পালিয়ে যাওয়ার পরই কলেজ ক্যাম্পাসে সতর্কতা জারি করা হয়। ছাত্র ও শিক্ষক-অশিক্ষক কর্মচারীদের সতর্ক করা হয়। পরে ছাত্রটিকেও গ্রেফতার করা গেলে সতর্কতা তুলে নেওয়া হয়।

পুলিশ জানিয়েছে, ছাত্রটির ঘরে মাদক পাওয়া গিয়েছে। সেইসূত্রেই তাকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ স্টেশনে নিয়ে আসা হলে পকেট থেকে বন্দুক বের করে এক পুলিশ অফিসারকে গুলি করে পালিয়ে যায়। সেইসময়ে ছাত্রটির পরনে নীল জিন্স ও টি-শার্ট ছিল। ৬ ফুট উচ্চতা ও ১৪০ পাউন্ড ওজনের ছাত্রটিকে পরে পুলিশ গ্রেফতার করেছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+