জাহাজে টন টন বস্তা, রমজানের মাসে পাকিস্তান থেকে বাংলাদেশে এটা কী এল? রাতের ঘুম উবে যাবে

Bangladesh-Pakistan: ফের বাংলাদেশে ভিড়ল পাকিস্তানের জাহাজ। ২৬ হাজার ২৫০ মেট্রিক টন আতপ চাল নিয়ে একটি জাহাজ বাংলাদেশের চট্টগ্রাম বন্দরে নোংর করেছে বলে জানা যাচ্ছে। গত কয়েকদিন আগেই পাকিস্তান থেকে টন টন চাল নিয়ে বাংলাদেশের বন্দরে আসে একটি পাকিস্তানের জাহাজ। সম্প্রতি সেই চাল বাংলাদেশের বাজারে পৌঁছেছে। এর মধ্যেই ফের একবার সে দেশে এক পাকিস্তানের জাহাজ। যা খুবই তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

৭১ এর পর পাকিস্তানের সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন হয় বাংলাদেশের। যদিও শেখ হাসিনা সরকারের পতন ঘটতেই ওপার বাংলায় একের পর এক নাটকীয় পরিবর্তন ঘটেছে। প্রধান উপদেষ্টা ইউনূসের জমানায় পাকিস্তানের সঙ্গে নতুন করে বাংলাদেশের সম্পর্ক (Bangladesh-Pakistan) তৈরি হয়েছে। দীর্ঘ ইতিহাস জালা যন্ত্রণা সমস্ত কিছু ভুলে গিয়েছে ওপারের একটা শ্রেণি। মাথা চাড়া দিচ্ছে মৌলবাদী কট্টরপন্থীরা।

Bangladesh-Pakistan

শুধু তাই নয়, পাকিস্তানের সঙ্গে গত কয়েকমাসে বাণিজ্যিক যোগাযোগও বেড়েছে। চাল ছাড়াও একাধিক পণ্য নিয়ে বাংলাদেশে গিয়েছে একাধিক জাহাজ। তবে দ্বিতীয়বারের জন্য চাল নিয়ে পাকিস্তানের একটি জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। জানা যাচ্ছে, জাহাজে আসা চালের নমুনা পরীক্ষা চলছে। আর তা শেষ হলেই তা খালাস করা হবে এবং বাজারে পৌঁছে দেওয়া হবে।

বাংলাদেশ খাদ্যমন্ত্রকের জনসংযোগ আধিকারিক ইমদাদ ইসলাম এই বিষয়ে বিস্তারিত জানিয়ে একটি বিজ্ঞপ্তি দিয়েছে। যেখানে বলা হয়েছে, গত ৩১ জানুয়ারি হওয়া জি টু জি চুক্তির আওতায় পাকিস্তান থেকে ২৬ হাজার ২৫০ মেট্রিক টন আতপ চাল নিয়ে এমভি মরিয়ম জাহাজটি চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে।

এর আগে গত ৫ মার্চ পাকিস্তান থেকে সরকারি উদ্যোগে আমদানি করা চালের প্রথম চালান নিয়ে চট্টগ্রাম বন্দরে ভেড়ে 'এমভি সিবি' নামে পাকিস্তানি পতাকা লাগানো একটি জাহাজ। প্রথম চালানে এসেছে ২৬ হাজার ২৫০ মেট্রিক টন চাল। এবার এল দ্বিতীয় জাহাজ। আর তাতে ২৬ হাজার ২৫০ মেট্রিক টন আতপ চাল আছে বলে জানানো হয়েছে ওই সরকারি বিজ্ঞপ্তিতে।

অন্যদিকে সে দেশের সংবাদমাধ্যমের খবর অনুযায়ী খাদ্য বিভাগের চলাচল ও সংরক্ষণ নিয়ন্ত্রকের দফতর জানিয়েছে, পাকিস্তান থেকে ৫০ হাজার মেট্রিক টন আতপ চাল আমদানি নিয়ে গত ১৪ জানুয়ারি ঢাকায় সরকারি পর্যায়ে একটি সমঝোতা স্মারক সই হয়। আর সেই চুক্তি অনুযায়ী ধাপে ধাপে চাল আসছে বলে দাবি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+