Nepal Plane Crash: ফের বিমান দুর্ঘটনা নেপালে, ১৮ জনের দেহ উদ্ধার
নেপালে ভেঙে পড়ল বিমান। শৌর্য এয়ারলাইন্সের একটি বিমান টেক অফের সময় ভেঙে পড়ে কাঠমান্ডু বিমান বন্দরে। বিমানটিতে ১৯ জন যাত্রী ছিলেন বলে জানা গিয়েছে। কাঠমান্ডু থেকে পোখরা যাচ্ছিল বিমানটি।
বিমানবন্দরের রানওয়ে থেকে স্কি়ড করে বিমানটি পাশের জমিতে গিয়ে পড়ে। সঙ্গে সঙ্গে আগুন ধরে যায় বিমানে। উদ্ধারকাজ শুরু হয়েছে। বিমানবন্দরের আকাশ কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে। যাত্রীরা সকলে জীবিত রয়েছেন কিনা তা এখনও জানা যায়নি।

জানা গিয়েছে পাইলটকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। নেপালের ডোমেস্টিক এয়ারলাইন্স শৌর্য। মাত্র তিনটি বিমান রয়েছে তাদের। নেপালের মধ্যেই বিভিন্ন রুটে সেগুলি চলা ফেরা করে। প্রত্যেকটি বিমানে ৫০ জন যাত্রী বহনে ক্ষমতা রয়েছে। কিন্তু পোখরাগামী বিমানটিতে মাত্র ১৯ জন যাত্রী ছিলেন বলে জানা গিয়েছে।
নেপালি সংবাদ মাধ্যম সূত্রে খবর এখনও পর্যন্ত পাঁচ জনের দেহ উদ্ধার করা গিয়েছে। বিমানের পাইলট মণীশ সাইকিয়া (৩৭) তাঁকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। সিনামঙ্গল হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে।
দুর্ঘটনার প্রাথমিক কারণ হিসেবে জানানো হয়েছে যে টেক অফের সময় বিমানের চাকা স্কিড করে বা স্লিপ করে। সেকারণে বিমানটি রানওয়ের পাশের জমিতে গিয়ে আছড়ে পড়ে। সঙ্গে সঙ্গে বিমানে আগুন ধরে যায়। বিমানে ১৯ জন যাত্রীর অবস্থা কী রয়েছে তা এখনও স্পষ্ট নয়। ৫ জন যাত্রীর দেহ উদ্ধার করা হয়েছে। বাকিদের উদ্ধারে চেষ্টা চালাচ্ছে দমকল এবং পুলিশ। বিমানের আগুন নেভানোর চেষ্টা করা হচ্ছে।
নেপালের ডোমেস্টিক বিমান হলেও এটার মালিকানা রয়েছে ভারতীয় শিল্প সংস্থা কুবের গ্রুপের। ২০১৯ সালে এই নেপালি এয়ারলাইন্সটি কিনে নিয়েছিলেন তাঁরা। তার নাম বদল করার পরিকল্পনা ছিল কিন্তু সেটা বদল করা হয়নি। বিমানের ১৮ জন যাত্রীই মারা গিয়েছেন বলে জানা গিয়েছে। কেবল মাত্র পাইলটকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে।












Click it and Unblock the Notifications