Hardeep Singh Nijjar Murder Case: জঙ্গিনেতা নিজ্জর খুনে গ্রেফতার আরও এক ভারতীয় নাগরিক, চাপ বাড়াচ্ছে কানাডা

Hardeep Singh Nijjar Murder Case: খালিস্তানি বিচ্ছিন্নবাদী নেতা হরদীপ সিং নিজ্জরের খুনের ঘটনায় আরও এক ভারতীয়কে গ্রেফতার করল কানাডার পুলিশ। এই ঘটনায় এর আগে তিন ভারতীয়কে গ্রেফতার করে সে দেশের পুলিশ। ঘটনায় আরও একজনকে গ্রেফতার করা হয়েছে বলে খবর।

ধৃত ওই ভারতীয় নাগরিকের নাম অমনদ্বীপ সিং বলে জানা যাচ্ছে। বয়স ২২ বছর বলে খবর। যদিও এখনও পর্যন্ত এই বিষয়ে ভারতের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। যদিও পরিস্থিতির (Hardeep Singh Nijjar Murder Case) উপর নজর রাখা হচ্ছে বলে জানা গিয়েছে।

Hardeep Singh Nijjar Murder Case

জানা গিয়েছে, ধৃত আমনদীপ সিং অন্টারিওতে পুলিশ হেফাজতে ছিলেন। বেশ কিছু নির্দিষ্ট অভিযোগে (Hardeep Singh Nijjar Murder Case) তাঁকে গ্রেফতার বলে দাবি কানাডার পুলিশের। শুধু তাই নয়, কানাডার Integrated Homicide Investigation Team (IHIT) জানাচ্ছে, অমনদ্বীপ সিং'য়ের বিরুদ্ধে পর্যাপ্ত তথ্য পাওয়া গিয়েছে।

আর এরপরেই ফার্স্ট-ডিগ্রি খুন এবং হত্যার ষড়যন্ত্রের (Hardeep Singh Nijjar Murder Case) অভিযোগে তাঁকে গ্রেফতার করা হয়েছে বলে কানাডার তদন্তকারী সংস্থার তরফে জানানো হয়েছে। যদিও এই বিষয়ে বিস্তারিত ভাবে কিছু বলা হয়নি। মামলা বিচারাধীন বলে তা জানানো হচ্ছে না।

বলে রাখা প্রয়োজন, ২০২৩ সালে কানাডার ব্রিটিশ কলম্বিয়ায় এক গুরুদ্বারের বাইরে খালিস্তানি বিচ্ছিন্নবাদী নেতা হরদীপ সিং নিজ্জরকে (Hardeep Singh Nijjar Murder Case) রহস্যজনক ভাবে খুন হতে হয়। গুলি করে খুন করা হয়। এই ঘটনার দায় ভারত সরকারের উপর চাপায় কানাডায়। ভারতীয় এজেন্সি এই ঘটনার সঙ্গে যুক্ত বলে দাবি করেন সে দেশের প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।

এই বিষয়ে নির্দিষ্ট প্রমাণও নাকি তাঁদের হাতে আছে বলে দাবি করে আসছে। যদিও সেই সংক্রান্ত কোনও প্রমাণ ভারতকে দিতে পারেনি ট্রুডো সরকার। আর এরপরেই গত কয়েকদিন আগে তিনজন ভারতীয় নাগরিককে গ্রেফতার করে কানাডার পুলিশ। ধৃতদের নাম করণ বরার(২২), কমলপ্রিত সিং (২২) এবং করণপ্রিত সিং (২৮)।

যা নিয়ে কড়া ভারত। এর মধ্যে হরদীপ সিং নিজ্জরের খুনের (Hardeep Singh Nijjar Murder Case) ঘটনায় চতুর্থ ভারতীয় আরও এক নাগরিককে গ্রেফতার করল কানাডার পুলিশ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+