আলস্কার আকাশে ফের রহস্যময় বস্তু! মুহূর্তে ধ্বংস করতে ছুটল মার্কিন যুদ্ধবিমান F-22
রহস্যময় গুপ্তচর বেলুনকে ঘিরে চিন এবং আমেরিকার মধ্যে ব্যাপক সম্পর্কে প্রভাব পড়েছে। দুই দেশকে দুই তরফে কড়া বার্তা দিয়েছে। যা নিয়ে নতুন একটা টেনশনের পরিস্থিতি। আর এর মধ্যে ফের অজানা বস্তুকে ঘিরে চাঞ্চল্য
বেলুন রহস্যের মধ্যেই আলাস্কার আকাশে অজানা এক বস্তুকে ঘিরে তীব্র চাঞ্চল্য তৈরি হয়। শুধু তাই নয়, সেই বস্তুকে দেখা মাত্র ছুটে যায় একাধিক যুদ্ধবিমান। এবং সেটিকে মুহূর্তে ধ্বংস করা হয় বলে জানা যাচ্ছে। গত ছয়দিন আগেই মার্কিন যুদ্ধবিমান চিনের গুপ্তচর বেলুনকে গুলি করে নামায়। যা নিয়ে চিন এবং আমেরিকার মধ্যে নয়া উত্তেজনা তৈরি হয়েছে।
এই ঘটনায় দুই দেশের সম্পর্কে প্রভাব পড়বে বলে ইতিমধ্যে হুঁশিয়ারি দিয়েছে চিন। আর এই বিতর্কের মধ্যেই ফের এক চাঞ্চল্যকর ঘটনা।
#WATCH | Department of Defence was tracking a high-altitude object over Alaska airspace in last 24 hours. Fighter aircraft assigned to US Northern Command took down the object within the last hour: US NSC Coordinator for Strategic Communications John Kirby
— ANI (@ANI) February 10, 2023
(Source: White House) pic.twitter.com/xzZ8zuZEST

অজানা বস্তুটি আসলে কি তা স্পষ্ট হয়নি
হোয়াইট হাউস জানাচ্ছে, এখনও পর্যন্ত অজানা বস্তুটি আসলে কি তা স্পষ্ট হয়নি। এমনকি বস্তুটির উদ্দেশ্যে কি ছিলও তাও জানা জায়নি বলে জানানো হয়েছে। তবে সেটি ৪০,০০০ ফুট উপর দিয়ে উড়ছিল বলে জানাচ্ছে হোয়াইট হাউস। শুধু তাই নয়, জনজাতির বিপদজনক হতে পারে সেই আশঙ্কা থেকেই বস্তুটিকে মুহূর্তে গুলি করা হয় বলে জানানো হয়েছে। হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কিরবি জানিয়েছেন, মিস্টার প্রেসিডেন্ট অর্থাৎ জো বিডেন গুলি করার নির্দেশ দেয়। অন্যদিকে স্যুট ডাউন সফল হয়েছে বলেও জানিয়েছেন বাইডেন।

AIM-9X মিসাইল ছুঁড়ে তা ধ্বংস করা হয়
জন কিরবি, অজানা বস্তুটি খুবই ছোট ছিল। চিনের গুপ্তচর বেলুনের থেকে অনেক ছোট। অজানা বস্তুটিকে ছোট গাড়ির সঙ্গেও তুলনা করা হয়েছে। তবে কেন সেটি উড়ছিল এবং এর মালিক কে কিছুই এখনও স্পষ্ট নয় বলে বলে সে দেশের সাংবাদিকদের জানিয়েছেন কিরবি। অন্যদিকে পেন্টাগন জানাচ্ছে, একটি এফ-২২ যুদ্ধবিমান রহস্যময় বস্তুটিকে ধ্বংস করতে ছুটে যায়। এবং AIM-9X মিসাইল ছুঁড়ে তা ধ্বংস করে। বলে রাখা প্রয়োজন, এই মিসাইলের সাহায্যেই চিনা গুপ্তচর বেলুনকে ধ্বংস করা হয়।

গত কয়েকদিন আগেই চিনা গুপ্তচর বিমানের দেখা মেলে
বলে রাখা প্রয়োজন, গত কয়েকদিন আগেই চিনা গুপ্তচর বেলুন গোটা আমেরিকাকে চিন্তায় ফেলে দেয়। একবার নয়, একাধিকবার সে দেশের আকাশে ওই বেলুন দেখা যায়। আর এরপরেই সেটিকে গুলি করে নামায় মার্কিন বাহিনী। যদিও চিনের দাবি ছিল, সেটি আবহাওয়া পর্যবেক্ষণকারী একটি বেলুন। আর সঙ্গে গুপ্তচরের কোনও যোগ নেই। যদিও তা মানতে নারাজ বাইডেন প্রশাসন। শুধু তাই নয়, ইতিমধ্যে এই বিষয়ে ভারত সহ একাধিক দেশকে আমেরিকা এই বিষয়ে তথ্য দিয়েছে। পাশাপাশি বেলুনের সাহায্যে যে চিন নজর রাখছে তাও জানিয়ে সাবধান করেছে। আর এর মধ্যেই ফের অজানা বস্তুর দেখা মিলল। তবে এবার আলস্কার আকাশে। যা ঘিরে নয়া চাঞ্চল্য তৈরি হয়েছে
-
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায়












Click it and Unblock the Notifications