Earthquake: ফের কাঁপল তিব্বতের ভূমি, রিখটার স্কেলে মাত্রা ৪.৫, আতঙ্কিত তিব্বতবাসী
কম্পন যেন পিছু ছাড়ছে না কিছুতেই। প্রথম কম্পন শুরু হয়েছিল সকাল ৬টা ৩৫ মিনিট নাগাদ। আর এবার ফের একবার কেঁপে উঠল ভূমি। রিখটার স্কেলে ৪.৫ মাত্রার আরেকটি ভূমিকম্প অনুভূত হল ঠিক সকাল ১১টা ২৭ মিনিটা নাগাদ। তিব্বতের জিজাং অঞ্চলে আঘাত হেনেছে এই ভূমিকম্পটি। উল্লেখযোগ্যভাবে, পাঁচ ঘণ্টার মধ্যে এটি দ্বিতীয় বড় ভূমিকম্প যা এই অঞ্চলে আঘাত হানল।
এদিন সকালেই প্রথম ভূমিকম্পটি অনুভূত হয় জিজাং স্বায়ত্তশাসিত অঞ্চলে অবস্থিত জিগাজে শহরের ডিংরি কাউন্টিতে। যে ভূমিকম্পের এপিক সেন্টার ছিল নেপাল। আর তাতে কমপক্ষে ৫৩ জন প্রাণ হারিয়েছেন বলে জানা যাচ্ছে। আর ৬২ জন আহত।

সকালে যে ভূমিকম্প হয় তাতে তিব্বতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। প্রথম দিকে সেই খবর না এলেও পরে ধীরে ধীরে সেই খবর প্রকাশ্যে আসে। যে দিকেই চোখ যাচ্ছে, সেদিকেই শুধু ঘর-বাড়ি ভেঙে পড়ার ছবি। চারিদিক যেন ধ্বংসে পরিণত হয়েছে। প্রশাসন আশঙ্কা করছে, যে সময় ভূমিকম্প হয়েছে সেই সময় বহু মানুষ ঘুমাচ্ছন্ন ছিলেন। ফলে মৃতের সংখ্যা হইতো আরও বাড়তে পারে।
সেখানকার সংবাদ মাধ্যম জানিয়েছে, "মঙ্গলবার সকাল ৯:০৫ মিনিটে তিব্বতের জিজাং স্বায়ত্তশাসিত অঞ্চলের জিগাজে শহরের ডিংরি কাউন্টিতে একটি ৬.৮ মাত্রার ভূমিকম্পের পর মঙ্গলবার দুপুর পর্যন্ত ৫৩ জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে এবং আরও ৬২ জন আহত হয়েছেন"।
চায়না আর্থকোয়েক নেটওয়ার্ক সেন্টার জানিয়েছে যে ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল 28.5°N অক্ষাংশ এবং 87.45°E দ্রাঘিমাংশে, যার গভীরতা ছিল ১০ কিলোমিটার।
পিপলস লিবারেশন আর্মি (PLA) ওয়েস্টার্ন থিয়েটার কমান্ড প্রতিক্রিয়ায় জানিয়েছেন, চিনা সামরিক বাহিনী কেন্দ্রের পরিস্থিতি মূল্যায়ন করতে একটি ড্রোন মোতায়েন করা হয়েছে। থিয়েটার কমান্ডের বিমান বাহিনী অবিলম্বে একটি দুর্যোগ ত্রাণ শিবিরের ব্যবস্থা করেছে। এছাড়া পরিবহন এবং মেডিকেল প্লেন, হেলিকপ্টার এবং স্থল বাহিনীর একটি দল দুর্যোগ ত্রাণ সহায়তার জন্য প্রস্তুত রয়েছে, বলেই জানা যাচ্ছে।
ওখানকার সংবাদমাধ্যম জানিয়েছে, শিগাৎসে নামে পরিচিত শিগাজের ডিংরির চাংসুও টাউনশিপে অবস্থিত টংলাই গ্রামেও বাড়ি ধসের খবর পাওয়া গেছে।
এর আগে, ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (NCS) মঙ্গলবার তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চলে অবস্থিত জিজাং-এ একাধিক আফটারশকের খবর দিয়েছে। সকালে প্রথম যে ভূমিকম্পটি হয় সেই কম্পনটির মাত্রা ছিল ৭.১ রিখটার। তারপর একাধিকবার কেঁপে উঠেছে তিব্বতের মাটি।












Click it and Unblock the Notifications