দাউ দাউ করে জ্বলছে ধানমন্ডি'র বঙ্গবন্ধুর বাড়ি, ব্যাপক ভাঙচুর! হাসিনার প্রকাশ্যে আসার খবরে চাউর হতেই উত্তেজনা
Bangladesh: ফের উত্তেজনা বাংলাদেশ। দাউ দাউ করে জ্বলছে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ি। শুধু তাই নয়, সেখানে ব্যাপক ভাঙচুরও চালানো হয়। ভারতের মাটি থেকে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা আজ বুধবার ৯টায় বক্তব্য রাখবেন বলে ঘোষণা করেছেন। তার আগেই কয়েকশ আন্দোলনকারী রাজধানীর বিভিন্ন এলাকা থেকে স্লোগান দিতে দিতে ধানমন্ডি ৩২ নম্বরে জড়ো হয়।
এবং মুজিবের স্মৃতি বিজড়িত বাড়িতে ভাঙচুর এবং আগুন জ্বালিয়ে দেয় বলে অভিযোগ। ঘটনার পরেই বিশাল পুলিশ ও সেনাবাহিনী সেখানে মোতায়েন করা হয়েছে। তাদের বাধা দেওয়া চেষ্টা করলেও আইনশৃঙ্খলা বাহিনীর ব্যারিকেড ভেঙে বাড়িতে আন্দোলনকারীরা ঢুকে পড়ে বলে সে দেশের (Bangladesh) সংবাদমাধ্যমে প্রকাশিত খবরে দাবি করা হয়েছে।

স্থানীয় সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী,বাংলাদেশ ইউনিভার্সিটির শিক্ষার্থী ইসমাইল হোসেন বলেন, শেখ হাসিনা জুলাই আন্দোলনে দেশের মানুষের ওপর গণহত্যা চালিয়েছে। এই খুনি হাসিনা আবারও ষড়যন্ত্র করার পরিকল্পনা করছে। তাছাড়া আজকে স্বৈরাচার সরকার পতনের অর্ধবছর পূর্ণ হয়েছে। আর সেই কারনেই এই প্রতিবাদ। অন্যদিকে আরও এক আন্দোলনকারী জানান, বাংলাদেশের মাটি থেকে এই বাড়ি মুছে ফেলতে চায় দেশের জনগণ।
গত ১৬ বছর শেখ হাসিনা সরকার দেশের মানুষের রক্ত চুষে আবার দেশের মানুষকে মারার পরিকল্পনা করেছে। আর সেই প্রতিবাদ জানাতেই এই আন্দোলন বলে দাবি করা হয়েছে। বলে রাখা প্রয়োজন, আজ বুধবার সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করা হয়। যেখানে ''ধানমন্ডি-৩২ অভিমুখে 'লং মার্চ টু ধানমন্ডি-৩২' বুলডোজার মিছিলের ডাক দেওয়া হয়। আর সেই ডাকে সাড়া দিয়েই হাজার হাজার আন্দোলনকারী এদিন মিছিল করেন বলে জানা যাচ্ছে।
তবে এই ঘটনা নতুন নয়, এর আগেও মুজিবের এই বাড়িতে হামলার ঘটনা ঘটে। গত পাঁচ অগাস্ট দলে দলে আন্দোলনকারীরা ধানমন্ডির এই বাড়িতে ঢুকে হামলা চালায়। গত কয়েকমাসের মধ্যে ফের এই হামলার ঘটনা। যা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন অনেকে। যদিও এই আন্দোলন-বিক্ষোভের বিষয়ে কিছুই জানত না বলে দাবি সে দেশের পুলিশ প্রশাসন।












Click it and Unblock the Notifications