Sheikh Hasina: বাংলাদেশের মাটিতে আরও বিপদ বাড়ল শেখ হাসিনার! ওপারে শেষ ভিটেও কেড়ে নেবে?

Sheikh Hasina: বাংলাদেশের মাটিতে আরও বিপদ বাড়ল শেখ হাসিনার। নতুন করে তাঁর বিরুদ্ধে ফের জারি হল গ্রেফতারি পরোয়ানা। ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে হেফাজতের সমাবেশে গণহত্যার ঘটনা ঘটে। সেই মামলায় আজ বুধবার মুজিবকন্যার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

একই সঙ্গে এই মামলায় বাংলাদেশের প্রাক্তন আইজিপি বেনজীর আহমেদ, গণজাগরণ মঞ্চের ইমরান এইচ সরকার সহ আরও কয়েকজনের বিরুদ্ধেও ট্রাইব্যুনাল গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। একইসঙ্গে অপর মামলায় গ্রেফতার থাকা জিয়াউল আহসানসহ চারজনকে এই মামলায় শ্যোন অ্যারেস্ট দেখানোর নির্দেশ ট্রাইব্যুনাল দিয়েছেন বলেও জানা যাচ্ছে।

Sheikh Hasina

বাংলাদেশের সংবাদমাধ্যম প্রকাশিত খবর অনুযায়ী, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, প্রাক্তন আইজিপি শহিদুল হক, প্রাক্তন সেনা আধিকারিক জিয়াউল আহসান ও প্রাক্তন পুলিশ আধিকারিক মোল্লা নজরুল ইসলাম। আগামী ১২ মে তাদেরকে হাজির করতে ও তদন্ত সংক্রান্ত রিপোর্ট যাতে দাখিল করা হয় এদিন সেই নির্দেশও আদালত।

Sheikh Hasina: অস্বস্তি বাড়ছে শেখ হাসিনার

বাংলাদেশের মাটিতে ক্রমশ অস্বস্তি বাড়ছে শেখ হাসিনার। জানা যাচ্ছে, বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রীর ধানমন্ডির বাসভবন 'সুধা সদন' ও তার পরিবারের অন্যান্য সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছে ঢাকার একটি আদালত। সে দেশের জনপ্রিয় সংবাদমাধ্যম ঢাকা ট্রিবিউনের প্রকাশিত খবর অনুযায়ী, মুজিবকনা এবং তাঁর পরিবারের ১২৪ টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট বাজেয়াপ্ত করারও নির্দেশ দিয়েছে।

ওই সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, যে বাড়িটি বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছে আদালত সেটি প্রয়াত পরমাণু বিজ্ঞানী ও হাসিনার প্রয়াত স্বামী এম এ ওয়াজেদ মিয়ার নামে রয়েছে। বাংলাদেশের মানুষের কাছে তিনি সুধা মিয়া নামেও পরিচিত ছিলেন। এবার তাঁর বাড়িও বাজেয়াপ্ত হতে চলেছে ঢাকা আদালতের নির্দেশ অনুযায়ী।

বলে রাখা প্রয়োজন, এর আগে ধানমান্ডিতে শেখ মুজিবর রহমানের বাড়িতে আগুন ধরিয়ে দেয় কট্টরপন্থী মৌলবাদীরা। এমনকী পরে একেবারে বুলডোজার দিয়ে গুঁড়িয়েও দেওয়া হয়। এই ঘটনায় গর্জে উঠেছিলেন শেখ হাসিনা। কিন্তু কেন কর্ণপাত করেনি। উলটে ভারতে বসে উস্কানিমূলক বক্তব্যের জন্যেই এই ঘটনা বলে দাবি করেন ইউনূস।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+