দুই দিনের মধ্যে ফের ইউক্রেনে হামলা রাশিয়ার, এয়ারস্ট্রাইকে মৃত ১৭

ফের ইউক্রেনে এয়ারস্ট্রাইক করল রাশিয়া। রাতভর রুশ সেনা হামলা চালায় জাপোরিঝিয়াতে। স্থানীয় সূত্রে মিলছে এমন খবরই। দক্ষিণ ইউক্রেনের শহর জাপোরিঝিয়া। সেখানেই এই হামলা চালিয়েছে রাশিয়া। এমনটাই জানিয়েছেন ইউক্রেনের ভলদিমির জেলেনেস্কি। তিনি বলেছেন এটা একটা নারকীয় হামলা। তিনি জানিয়েছেন যে, "জাপোরিঝিয়াতে মিসাইল হামলার ফলে অন্তত ২০টি বাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ৫০টি বড় বড় বিল্ডিং ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে মারা গিয়েছেন অন্তত ১৭ জন। এখনও পর্যন্ত এমন খবরই মিলছে।" জাপোরিঝিয়ার অ্যান্তোলি কুরতেভও একই অভিযোগ জানিয়েছেন টেলিগ্রামের মাধ্যমে।

চারটি স্কুল বাড়িও বড় ক্ষতি

চারটি স্কুল বাড়িও বড় ক্ষতি

চারটি স্কুল বাড়িও বড় ক্ষতি হয়েছে বলে জানা গিয়েছে। ভলদিমির জেলেনেস্কি এবং স্থানীয় ওলেকসান্ডর স্টারুখ অবশ্য বলছেন যে হামলায় ১২ জনের মৃত্যু হয়েছে। অনেকেই হয়তো মারা গিয়েছেন। সকলের খবর আমরা পাইনি। অনেকের খোঁজ চলছে। অনেককে উদ্ধার করার চেষ্টা চলছে।

 ১৭ জন মারা গিয়েছেন

১৭ জন মারা গিয়েছেন

শিশুসহ অন্তত ১৭ জন মারা গিয়েছেন এই হামলায়। এমনটাই ঘোষনা করেছেন জাপোরিঝিয়ার স্থানীয় প্রশাসন।শনিবার ভোরেও পূর্ব ইউক্রেনের খারকিভ শহ একাধিক বিস্ফোরণে কেঁপে ওঠে। ধোঁয়ায় চারিদিক ঢেকে যায়। তবে খারকিভে একাধিক বিস্ফোরণে এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। রাশিয়া বিস্ফোরক প্যাকড কামিকাজে ড্রোন দিয়ে জাপোরিজজিয়ায় আক্রমণ করেছে। ইউক্রেনের তরফে জানানো হয়েছে, রাশিয়ায় হামলায় ১৪ জন নিহত হয়েছেন। রাশিয়ান বাহিনী ইউক্রেনের রাজধানী কিয়েভের কাছে ইরানের তৈরি কামিকাজ ড্রোন নিয়ে একাধিক হামলা চালায়। শুক্রবার ইউক্রেন-নিয়ন্ত্রিত জাপোরিঝিয়ায় ড্রোন হামলা চালিয়েছে। জাপোরিঝিয়ার আঞ্চলিক গভর্নর ওলেক্সান্ডার স্টারুক জানিয়েছেন, ড্রোন হামলার ফলে দুটো আবাসনের ক্ষতি হয়েছে। তবে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে ড্রোনগুলো হামলা করলে বড় ধরনের ক্ষতির মুখে পড়তে হবে।

 বিপর্যয়ের চেয়ে ভায়নক হয়ে উঠতে পারে রাশিয়া

বিপর্যয়ের চেয়ে ভায়নক হয়ে উঠতে পারে রাশিয়া

রাষ্ট্রসংঘের পারমাণবিক পর্যবেক্ষণকারী শুক্রবার ইউক্রেনের পারাণবিক বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন করেন। তারপরেই প্ল্যান্টের সুরক্ষা দ্বিগুন করা হয়েছে। ১০ বছর আগে ইউক্রেনের চেরনোবিলে বিশ্বের সবচেয়ে খারাপ পারমাণবিক বিপর্যয়ের চেয়ে ভায়নক হয়ে উঠতে পারে রাশিয়ার আক্রমণে। পর্যবেক্ষণকারীরা অনুমান করেছেন, ইউক্রেনের পারমাণবিক চুল্লিতে থেকে ১০ গুন বেশি প্রাণঘাতী বিকিরণ ছড়িয়ে পড়তে পারে।

 কী জানিয়েছেন অলেক্সান্ডার স্টারুখ?

কী জানিয়েছেন অলেক্সান্ডার স্টারুখ?

জাপোরিঝিয়া গভর্নর অলেক্সান্ডার স্টারুখ জানিয়েছন, শুক্রবার থেকে রাশিয়া ড্রোন হামলা চালানো শুরু করেছে। ঘটনার জেরে এক ব্যক্তি আহত হয়েছেন বলে জানা গিয়েছে। ইরানের তৈরি শাহেদ-১৩৬ ড্রোন দিয়ে হামলা করা হয়েছে বলে স্টারুখ জানিয়েছেন। মার্কিন থিঙ্ক ট্যাঙ্কের তরফে বলা হয়েছ, ড্রোনের মাধ্যে বর্তমানে রাশিয়া ইউক্রেনে সন্ত্রাস ছড়ানোর চেষ্টা করছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+