ইসলাম নিষিদ্ধ অ্যাঙ্গোলায়, মসজিদ ভাঙার নির্দেশ

আফ্রিকার এই দেশটির সংস্কৃতি মন্ত্রী রোজা ক্রুজ সিলভা জানান, বিচার ও মানবাধিকার মন্ত্রক ইসলামের নিয়মনীতি অনুমোদন করেনি। যে ধর্ম অ্যাঙ্গোলার সামাজিক রীতিনীতি, সংস্কৃতির সঙ্গে খাপ খায় না, তাদের কোনওভাবেই স্বীকৃতি দেওয়া হবে না। এর ফলে দেশে সাংস্কৃতিক বিভাজন বাড়বে। মুসলিমদের হুমকি দিয়ে তিনি আরও বলেছেন, দরজা বন্ধ করে বাড়িতে থাকুন চুপচাপ।
প্রসঙ্গত, এই প্রাক্তন পোর্তুগিজ উপনিবেশের সংখ্যাগরিষ্ঠ অংশ হল খ্রিস্টান। কিন্তু, অন্যান্য খ্রিস্ট ধর্মাবলম্বী দেশগুলির মতো এরা উদার নয়। মানবাধিকার রক্ষায় অ্যাঙ্গোলার তেমন সুনাম নেই। এর আগেও বিভিন্ন ঘটনায় মানবাধিকার লঙ্ঘনের দায়ে আন্তর্জাতিক মহলে ধিক্কৃত হয়েছে অ্যাঙ্গোলা।












Click it and Unblock the Notifications