পাকিস্তানে ফের ধর্মবিদ্বেষের আগুন! গুঁড়িয়ে ভেঙে দেওয়া হল বহু মূল্যবান মূর্তি

পাকিস্তানে ফের ধর্মবিদ্বেষের আগুন! গুঁড়িয়ে ভেঙে দেওয়া হল বহু মূল্যবান মূর্তি

পাকিস্তানে ফের একবার হিংসার আগুন ছড়াচ্ছে? এমনই প্রশ্ন বারবার উঠছে। রাষ্ট্রসংঘের মঞ্চে ধর্মবিদ্বেষ নিয়ে বহুবার পাকিস্তানকে কাঠগড়ায় দাঁড় করিয়েছে ভারত। এবার ফের একবার ইসলামাবাদ কার্যত নিজের পায়ে কুড়ুল মেরে নিজেই ভারতের হাতে তুলে দিল সেই আক্রমণের বিপজ্জনক অস্ত্র।

গান্ধার সভ্যতার নিদর্শন শেষ!

গান্ধার সভ্যতার নিদর্শন শেষ!

গান্ধার সভ্যতার সময়ের এক প্রাচীন বুদ্ধ মূর্তি পাকিস্তানে মাটির তলা থেকে উদ্ধার হয়েছে বলে খবর পাওয়া যায়। জানা গিয়েছে, সেই মূর্তি উদ্ধার হতেই, তাকে গুঁড়িয়ে দেয় পাকিস্তান। আর এই ঘটনার তথ্য সোশ্যাল মিডিয়ায় উঠে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে।

ক্ষোভ ও বিদ্বেষ, ধর্ম

ক্ষোভ ও বিদ্বেষ, ধর্ম

জানা গিয়েছে, যে নির্মাণ কর্মীরা মাটির নিচ থেকে ওই বুদ্ধমূর্তি উদ্ধার করেন,তাঁরা নিজেরাই তা ভেঙে গুঁড়িয়ে দিয়েছেন। ক্ষোভের জেরে এই মূর্তি ভেঙে দেওয়া হয় বলে দাবি করেছে সোশ্যাল মিডিয়ার একটি পোস্ট।

 পাকিস্তানের দাবি

পাকিস্তানের দাবি

এদিকে পাকিস্তানের পুরাতত্ত্ববিভাগের দাবি, যে এলাকায় এটি হয়েছে, সেই এলাকাকে তারা চিহ্নিত করেছেন। সেই এলাকায় অভিযুক্ত ব্য়ক্তিরা যাতে গ্রেফতার হয়, তার ব্যবস্থা করতে তৎপর পাকিস্তান।

 ধর্মবিদ্বেষ ও পাকিস্তান

ধর্মবিদ্বেষ ও পাকিস্তান

পাকিস্তানে ইমরান সরকার মসনদে বসবার পর থেকেই সেদেশের সংখ্যালঘু হিন্দু সম্প্রদায় সহ একাধিক সম্প্রদায় বারবার আক্রান্ত হচ্ছে। সেকথা রাষ্ট্রসংঘের দরবার বহুবার পেশ করেছে ভারত। এমন পরিস্থিতিতে বুদ্ধ মূর্তি পাকিস্তানে গুঁড়িয়ে যেতেই নড়চড়ে বসেছে পাক প্রশাসন। কারণ চিনের সর্বকালের বন্ধু পাকিস্তান জানে, বৌদ্ধ ধর্ম নিয়ে চিন কতটা আগ্রাসী। ফলে সেই দিক দিয়ে ড্যামেজ কন্ট্রোল করা আপাতত ইসলামাবাদের লক্ষ্য।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+