এভারেস্ট থেকে বেরিয়ে আসছে মেঘরাশি, পাদদেশে তৈরি রামধনু! ভয়ঙ্কর সুন্দর ভিডিও ভাইরাল
এভারেস্টের উচ্চতায় ওই মেঘের ভেলা সত্যিই বিরল। তা মনের মণিকোঠায় বাঁধিয়ে রাখার মতোই দৃশ্য।
এভারেস্ট ফুঁড়ে বেরিয়ে আসছে শ্বেতশুভ্র মেঘরাশি। নিমেষে যা ঢেকে ফেলল গোটা পাহাড়কে। তারপরই বৃষ্টি হয়ে ঝরে পড়ল হিমশীতল তুষার। মুহূর্তে পাদদেশে দেখা দিল রামধনু। সে এক অপূর্ব সুন্দর দৃশ্য। বলা ভালো এভারেস্ট ফুঁড়ে মেঘের বেরিয়ে আসাকে ভয়ঙ্কর সুন্দর।

প্রকৃতির এই অপরূপ খেলা এভারেস্টে
প্রকৃতির এই অপরূপ খেলা দেখা গেল হিমালয়ের এভারেস্ট শৃঙ্গের পূর্ব প্রাচীরে। পর্বতারোহীরা এই দৃশ্য ক্যামেরাবন্দি করেছেন। ক্রমে এভারেস্টের গা দিয়ে সাদা মেঘের ভেলা এগিয়ে আসছে, তা গোটা পর্বতকে ঢেকে ফেলল নিমেষেই, তারপর তা তৃষারপাতের মতো ঝরে পড়ল পাদদেশে।

যেমন ভয়াল ভয়ঙ্কর, তেমনই সুন্দর
এভারেস্টের এই দৃশ্য যেমন ভয়াল ভয়ঙ্কর, তেমনই সুন্দর। মহাজাগতির বললেও অত্যুক্তি হয় না। তবু সেই ভয়ঙ্কর সুন্দরের মাঝে পর্বতারোহীরা দুঃসাহসিকতার পরিচয় দিয়ে ভিডিও করেছেন। তা ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। মুহূর্তেই তা ভাইরাল।

সাদা মেঘের রাশি গোটা এভারেস্টে
যেভাবে সাদা মেঘের রাশি গোটা এভারেস্টকে ঢেকে ফেলল, তা দেখে শিউরে ওঠাই স্বাভাবিক। একইসঙ্গে তা যে নান্দনিক সৌন্দর্যের প্রকাশ তা বলাই যায়। লিঙ্কডিনে এই ভিডিওটি পোস্ট করেন ড. সুব্রহ্মণ্যম নারায়ণন। আবার সাইক্নোন অ্যানালাইজার টুইটার অ্যাকাউন্ট থেকেও এই ভিডিও পোস্ট করা হয়েছে।

পাদদেশে সৃষ্টি হয়েছে রামধনুর
এই ভিডিও-তে দেখা যাচ্ছে আচমকা হিমালয়ের একাধিক শৃঙ্গকে ঢেকে দিয়েছে বিপুল মেঘ। সেই মেঘ ক্রমশ নীচে নেমে ঝরে পড়ছে তৃষারপাতের মতো। মিশে যাচ্ছে নদীতে। তারপরই একেবারে পাদদেশে সৃষ্টি হয়েছে রামধনুর। চোখের সামনে এই দৃশ্য দেখে আনন্দে আত্মহারা পর্বতারোহীরা। তাঁরা উল্লাসে ফেটে পড়েছেন। পর্যটকরাও এই দৃশ্য দেখে আপ্লুত।

নেপালে প্রকৃতির এক অপূর্ব লীলা
এ এক অচেনা এভারেস্ট। ড. সুব্রহ্মণ্যম নারায়ণন এই ভিডিও পোস্ট করে লিখেছেন নেপালে প্রকৃতির এক অপূর্ব লীলা। সৌভাগ্যক্রমে কয়েকজন পর্বতারোহী তা ভিডিওগ্রাফি করেন। যার ফলে সাধারণ মানুষের গোচরে এল এই অপূর্ব সুন্দর দৃশ্য। ভিডিও-র একেবারে শেষে হিমালয়ের পাদদেশে যেভাবে রামধনুর সৃষ্টি হল তা আরও নান্দনিক করে তুলল এই দৃশ্যকে।
|
মেঘপুঞ্জের ভেসে আসার দৃশ্য বিরল
এতদিন আকাশে নানা মেঘের খেলা দেখা গিয়েছে, কিন্তু এভারেস্টের প্রাচীর বেয়ে এভাবে মেঘপুঞ্জের ভেসে আসার দৃশ্য বিরল। প্রকৃতির এই আশ্চর্যকাণ্ডে বিস্মিত না হয়ে উপায় নেই। এ দৃশ্য দেখে প্রথমে মনে হবে মেঘরাশি ঢেকে দিচ্ছে গোটা এভারেস্টকে, পরক্ষণেই দেখা যাচ্ছে তা বিস্তীর্ণ অঞ্চলে ছড়িয়ে পড়ে তুষার হয়ে ঝরে পড়ছে। আবার মেঘে ঢাকা এভারেস্টের মুক্তি ঘটছে এর অসাধারণ রামধনু সৃষ্টির পর।
— Cyclone Analysers (@CycloneAnalyser) February 24, 2023 |
ওই মেঘের ভেলা সত্যিই বিরল
এই ভিডিওটি চার হাজারেরও বেশি মানুষ কমেন্ট করেছেন। কেউ বলেছেন মেঘ, কেউব বলেছেন কুয়াশা। আবার কেউ বলেছেন তুষার। যে যাই বলুক, এভারেস্টের উচ্চতায় ওই মেঘের ভেলা সত্যিই বিরল। তা মনের মণিকোঠায় বাঁধিয়ে রাখার মতোই দৃশ্য। সাধারণত অগাস্ট থেকে নভেম্বর মাসের মধ্যে এই ধরনের মেঘের বৃষ্টিপাত ঘটে বলে জানিয়েছেন আবহবিদরা।
ছবি সৌ:সইক্লোন এনলাইজার/টুইটার












Click it and Unblock the Notifications