"মহিলা যাত্রীকে ধর্ষণের ইচ্ছে হয়েছিল", হাসতে হাসতে স্বীকারোক্তি উবার চালকের, ভাইরাল হল ভিডিও

লন্ডনের এক উবার চালক কাউকে ধর্ষণ করেনি। তবে যে প্রবণতার কথা সে বলেছে তা একইরকম অপরাধমূলক ও ভয়ঙ্কর।

সারা বিশ্বে অ্যাপ চালিত ক্যাব পরিষেবা নিয়ে নানা অপরাধের ঘটনা নিত্যদিন সামনে আসে। বিশেষ করে মহিলা যাত্রীদের সঙ্গে দুর্ব্যবহার ও অপরাধের ঘটনা বিভিন্ন দেশেই ঘটতে দেখা যায়। তবে তারপরে কতজন চালকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয় বা শাস্তি হয় তা একেবারেই হাতেগোনা।

উবার চালকদের বিরুদ্ধেও একই অভিযোগ উঠছে বিভিন্ন দেশে। দুর্ব্যবহারের পাশাপাশি শ্লীলতাহানি ও ধর্ষণের ঘটনাতেও চালকরা জড়িয়ে পড়ছে। সেরকমই একটি ঘটনা ঘটেছে লন্ডনে। তবে এখানে চালক কাউকে ধর্ষণ করেনি। তবে যে প্রবণতার কথা সে বলেছে তা একইরকম অপরাধমূলক ও ভয়ঙ্কর।

"মহিলা যাত্রীকে ধর্ষণের ইচ্ছে হয়েছিল", হাসতে হাসতে স্বীকারোক্তি উবার চালকের, ভাইরাল হল ভিডিও

দক্ষিণ লন্ডনে ক্যাব চালানো উবার চালক গাড়িতে ওঠা এক যাত্রীকে জানিয়েছে, এর আগে এক সুন্দরী মহিলা মিনি স্কার্ট পরে তার ক্যাবে উঠেছিলেন। তাঁর পা দেখে, রূপ দেখে নিজেকে সামলাতে পারছিল না চালক। চালকের মনে হচ্ছিল, হামলে পড়ে মহিলাকে ধর্ষণ করি।

এখানেই না থেমে ধর্ষণ করার যৌক্তিকতা বোঝাতে গিয়ে হাসতে হাসতে সে বলেছে, আমি বুঝতে পারি কেন পুরুষরা এই কাজে জড়িয়ে পড়ে। সুযোগ থাকলে অনেকেই নিজেকে আটকাতে পারেন না। আমারও একই অবস্থা হয়েছিল।

এই কথাগুলি বলার সময়ে একটুও অনুশোচনা ঝরে পড়েনি চালকের গলায়। সে যে যাত্রীকে এগুলি বলেছেন তিনি পিছনের সিটে বসে পুরো বক্তব্য ভিডিও করে ইন্টারনেটে ছাড়তেই তা ভাইরাল হয়ে গিয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+