অস্ট্রেলিয়া পুলিশের গুলিতে খুন ভারতীয় যুবক, রেল স্টেশনের ক্লিনারকে ছুরিকাঘাতের পর কাউন্টার
সিডনির ভারতীয় কনস্যুলেটের দ্বারা তাকে শনাক্ত করা হয়েছে। এই ঘটনাটিকে অত্যন্ত উদ্বেগজনক ও দুর্ভাগ্যজনক বলে ব্যাখ্যা করা হয়েছে ভারতীয় দূতাবাসের পক্ষ থেকে।
সিডনি রেল স্টেশনে একজন ক্লিনারকে ছুরিকাঘাত ও পুলিশকে হুমকির অভিযোগে এক ভারতীয়কে গুলি করে হত্যা করা হল। অস্ট্রেলিয়ান পুলিশ ওই ভারতীয় যুবককে গুলি করে হত্যা করে বলে অভিযোগ। সংবাদ সংস্থা সূত্রে জানা গিয়েছে নিহত ভারতীয় যুবকের নাম মহম্মদ রহমাথুল্লাহ সৈয়দ আহমেদ।

৩২ বছর বয়সী যুবকের বাড়ি তামিলনাড়ু। তিনি ব্রিজিং ভিসায় অস্ট্রেলিয়ার বসবাস করছিলেন। সিডনির ভারতীয় কনস্যুলেটের দ্বারা তাকে শনাক্ত করা হয়েছে। এই ঘটনাটিকে অত্যন্ত উদ্বেগজনক ও দুর্ভাগ্যজনক বলে ব্যাখ্যা করা হয়েছে ভারতীয় দূতাবাসের পক্ষ থেকে।
ভারতীয় কনস্যুলেট জানিয়েছেন, আমরা বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করছি। অস্ট্রেলিয়ার পররাষ্ট্র ও বাণিজ্য দফতরের নিউ সাউথ ওয়েলস অফিসের পাশাপাশি রাজ্য পুলিশ কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করছি। সিডনি মর্নিং হেরাল্ডের একটি প্রতিবেদনে বলা হয়েছে আহমেদ সিডনির অবার্ন স্টেশনে ক্লিনারের উপর চড়াও হয়েছিল।
এরপর দুই পুলিশ অফিসার থানা থেকে বেরিয়ে আহমেদের মুখোমুখি হলে তাদেরকে হুমকি দেয় সে। পুলিশের উপর চড়াও হয়। তখন এক পুলিশ আধকারিক তাকে লক্ষ্য করে গুলি ছোড়েন। যার মধ্যে দুটি গুলি আহমেদের বুকে লাগে। এরপর প্যারামেডিকরা ঘটনাস্থলে আহমেদকে প্রাথমিক চিকিৎসার পর স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। সেখানে তাকে মৃত বলে ঘোষণা করা হয়।
এর আগেও আহমেদের বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ ছিল। এর আগে পাঁচবার পুলিশের হাতে ধরা পড়েছিল সে। তবে সেগুলি ক্রিমিনাল উফেন্স বা ফৌজদারী মামলা ছিল না। করোনা বিধিভঙ্গ সম্পর্কিত ঘটনায় আহমেদ পুলিশের রোষানলে পড়ে। তার জেরে তাকে থানায় যেতে হয়।
নিউ সাউথ ওয়েলস পুলিশের সহকারী কমিশনার স্টুয়ার্ট স্মিথ জানিয়েছেন, পরিস্থিতি এমনই পর্যায়ে পৌঁছেছিল যে আহমেদকে গুলি করা ছাড়া আর কোনো উপায় ছিল না। পুলিশকে নিজেদের রক্ষা করতেই আহমেদকে লক্ষ্যে করে গুলি চালাতে হয়। এই ঘটনায় প্রত্যক্ষদর্শীরা জানান, পুলিশের কাছে কোনো উপায় ছিল না। ওই যুবক ছুরি নিয়ে হামলা চালাতে উদ্যত ছিল। যে কোনও মূহূর্তে আরও রক্ত ঝরত।
পুলিশের সহকারী কমিশনার স্টুয়ার্ট স্মিথ আরও বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাউন্টার টেরোরিজম ইউনিটকে আনা হয়। তাতেও কোনও কাজ হয়নি। বাধ্য হয়েই গুলি করা হয়। এদিকে, পুলিশ ছুরিকাহত ক্লিনারের সঙ্গে কথা বলে জানার চেষ্টা করছে কী ঘটেছিল। তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখন তাঁর অবস্থা স্থিতিশীল বলে জানা গেছে।
-
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস












Click it and Unblock the Notifications