আমরা দেখলাম ওরা আসছে, পুলিশ তখন সরে গেল', বাংলাদেশের হিন্দু নির্যাতনে প্রত্যক্ষদর্শীর বয়ান
আমরা দেখলাম ওরা আসছে, পুলিশ তখন সরে গেল', বাংলাদেশের হিন্দু নির্যাতনে প্রত্যক্ষদর্শীর বয়ান
শুক্রবার বাংলাদেশের নোয়াখালীর ইসকন মন্দির সহ আশেপাশের বেশ কয়েকটি মন্দিরে হামলায় চারজন নিহত এবং ৩০জন আহত হয়েছে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। সে দেশের বেশ কয়েকটি স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বাংলাদেশে বেশ কয়েকটি জায়গাতে দুর্গাপুজোর প্যান্ডেল এবং প্রতিমা ভাঙচুর করার করার খবর প্রকাশিত হয়েছে৷ বাংলাদেশের হিন্দু নেতারা ঘোষণা করেছেন যে পুলিশের উপস্থিতিতে জেএম সেন হলের পূজা ভাঙচুরের প্রতিবাদে দুর্গা প্রতিমা বিসর্জন করবে না। পাশাপাশি ওই ঘটনায় একজন পুলিশ কর্মকর্তাকে অপসারণেরও দাবি জানিয়েছেন হিন্দু নেতারা।

হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের নেতা অ্যাডভোকেট রানা দাশগুপ্ত চট্টগ্রামে শনিবার অর্ধদিবস ধর্মঘটের ডাক দিয়েছেন। শুক্রবার সন্ধ্যায় দাশগুপ্ত সংবাদমাধ্যমকে বলেন, চট্টগ্রাম প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে বিস্তারিত ঘোষণা করা হবে। শুক্রবারের নামাজের পরে, একদল লোক আন্দরকিল্লা জুম্মা মসজিদের গেটে একটি সভা করে। এরপর তারা জেএম সেন হলের দিকে এগিয়ে আসতে থাকে। প্রত্যক্ষদর্শীদের মতে আক্রমণকারীদের মিছিলটি প্রথমে পুলিশ ব্যারিকেড ভাঙ্গে। তারপর চৌরাস্তায় তান্ডব চালিয়ে জেএম সেন হলের তালাবদ্ধ গেট ভাঙার চেষ্টা করে। এরপর তারা রাস্তার চারপাশের দেয়ালে ইটপাটকেল ছুঁড়তে শুরু করে, পূজার ব্যানার ছিড়ে ফেলে। আমরা অবাকভাবে লক্ষ্য করলাম উন্মত্ত লোকগুলো ইটপাটকেল আোঁড়া এবং উৎসবের ব্যানার ছিঁড়ে ফেলার সময় সমস্ত পুলিশ আধিকারিকরা হঠাৎই অদৃশ্য হয়ে গেল!
জেএম সেন হল কর্তৃপক্ষ ঘোষণা করেছে যে, নিরাপত্তার দায়িত্বে থেকে হঠাৎ অদৃশ্য হয়ে যাওয়া পুলিশ কর্মকর্তাদের শাস্তি নিশ্চিত না হলে তারা উৎসব শেষে দুর্গা প্রতিমা বিসর্জন করবে না। হিন্দু নেতা রানা দাশগুপ্তের বক্তব্য রাস্তায় যখন আমাদের মূর্তি, প্যান্ডেল এবং মণ্ডপ আক্রমণ করা হচ্ছে তখন নিরাপত্তার কি নিশ্চয়তা আছে? সরকার আমাদের নিরাপত্তার নিশ্চিত করুক তারপর আমরা প্রতিমা বিসর্জন করব। ততক্ষণ পর্যন্ত চট্টগ্রাম মহানগরের কোনো প্যান্ডেল প্রতিমা বিসর্জন করবে না। শনিবার রানা দাশগুপ্ত এই বিক্ষোভ অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, যদি কেউ আমাদের বিক্ষোভে বাধা দেওয়ার চেষ্টা করে আমরা রক্তপাতের জন্যও প্রস্তুত রয়েছি৷
-
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস












Click it and Unblock the Notifications