চাঁদের মতো বৃহস্পতিতেও হয় গ্রহণ, ছবি প্রকাশ করল নাসা
চাঁদের গ্রহণ জানেন সকলেই। নিয়ম করে অনেকেই সেই গ্রহণ দেখেন। কিন্তু জানেন কী বৃহস্পতিতেও হয় গ্রহণ। এমনই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে নাসা।
চাঁদের গ্রহণ জানেন সকলেই। নিয়ম করে অনেকেই সেই গ্রহণ দেখেন। কিন্তু জানেন কী বৃহস্পতিতেও হয় গ্রহণ। এমনই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে নাসা। মহাকাশ যান মারফত পাঠানো ছবিতে ধরা পড়েছে বৃহস্পতির গ্রহণ। নাসার তরফে সেই ছবি প্রকাশ করে বলা হয়েছে পৃথিবীর আকৃতিরই বড় একটি ছায়া পড়ে রয়েছে বৃহস্পতির উপর। একে গ্রহণ ছাড়া আর কিছু বলা যায় না। যেমনটা চাঁদের েক্ষত্রে হয়। তেমনটাই হয়েছে বৃহস্পতির ক্ষেত্রেও।

২০১৬ সালে বৃহস্পতির রহস্য জানতে নাসা পাঠিয়েছিল জুনো। সেই জুনো এখনও ঘুরে চলেছে বৃহস্পতির চারপাশে। ঘুরতে ঘুরতে বৃহস্পতির একাধিক মুহূর্তের ছবি তুলেছে সে। তাতেই ধরা পড়েছে গত ১২ সেপ্টেম্বর পৃথিবীর আকৃতির একটি বড় ছায়া পড়েছে বৃহস্পতির উপর। েসই ছায়া বৃহস্পতির উপগ্রহ লো-এর বলে মনে করছে নাসা। এই লো ভীষণ গরম একটি উপগ্রহ সৌরজগতে। অনর্গল সেখানে আগ্নেয়গিরি বিস্ফোরণ ঘটছে। আর গরম লাভা নির্গত হচ্ছে।
বৃহস্পতির ৭৯টি উপগ্রহের মধ্যে লো একটি। যেটি বৃহস্পতির সবচেয়ে কাছে রয়েছে। ৪০০-রও েবশি আগ্নেয়গিরি রয়েছে এই উপগ্রহে। প্রত্যেকটি ভীষণভাবে সক্রিয় এবং প্রতি মুহূর্তে বিস্ফোরণ ঘটছে তাতে। প্রায় ৩০০ ফুট উচ্চতা পর্যন্ত সেই গরম লাভা এবং গ্যাস ছিটতে বেরোচ্ছে। এছাড়াও প্রায় ১০০িট পাহাড় রয়েছে এই উপগ্রহে। সেগুলির অনেকেরউ উচ্চতা মাউন্ট এভারেস্টের থেকে অনেকটাই বেশি। সৌরজগতের চতুর্থ বৃহত্তম উপগ্রহ গুলির মধ্যে একটি লো।
নাসার জুনো যে ছবি পাঠিয়েছে তাতে দেখা গিয়েছে, লোয়ের ছায়া এতোটা জায়গা জুড়ে রয়েছে যে সেটা সূর্যের আলো একেবারে ঢেকে দিয়েছে। কালো রঙের বিশালাকৃতির ছায়া পড়ে রয়েছে বৃহস্পতির উপর। তাকেই আরও বেশি করে স্পষ্ট হয়েছে বৃহস্পতির গ্রহণ
জুনোর পাঠানো একাধিক ছবি সৌরজগলের গৃহের সৃষ্টির রহস্য জানতে বিজ্ঞানীদের সাহায্য করছে। সূর্যের আলো থেকে শক্তি সঞ্চয় করে জুনো।












Click it and Unblock the Notifications