আতঙ্ক কাটতে না কাটতেই ফের ভূমিকম্প ইন্দোনেশিয়ায়, কেঁপে উঠল পূর্ব অংশ
দুইদিনের ব্যবধানে ফের ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া।
দুইদিনের ব্যবধানে ফের ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া। রবিবারের ভয়াবহ কম্পনের পর এদিন ইন্দোনেশিয়ার পূর্ব অংশের মাতারামে কম্পন অনুভূত হয়েছে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪.৮। যার ফলে মাঝারি মাপের কম্পন অনুভূত হয়েছে।

রবিবার ইন্দোনেশিয়ার পশ্চিমে জাভায় স্থানীয় সময় রাত ৯.৩০ নাগাদ সুনামি আঘাত করে। সেই ঘটনায় সুনামিও হয়। সবমিলিয়ে চার শতাধিক মানুষের প্রাণ গিয়েছে। আহত হয়েছে কয়েকশো মানুষ। হাজার হাজার বাড়িঘর তছনছ হয়ে গিয়েছে। ঘটনার পর সারা দেশ জুড়ে শুধু ধ্বংসের চিত্র দেখা যাচ্ছে।
আগ্ন্যুৎপাতের ফলে ফের যে সুনামি হতে পারে তার আশঙ্কা আগেই করা হয়েছিল। তাছাড়া একবার বড় কম্পন হলে তারপরে আফটার শক পরের কয়েকদিন ধরে হতে পারে। এক্ষেত্রেও সেটাই হয়েছে বলে মনে করা হচ্ছে। সমুদ্র উপকূল থেকে সকলকে সরে যেতে নির্দেশ দেওয়া হয়েছে। প্রশাসন সমস্ত ব্যবস্থা মজুত রেখেছে।
এর আগে সুমাত্রায় ২০০৪ সালের সুনামিতে সওয়া দুই লক্ষের বেশি মানুষ মারা যান। আন্দামান সাগর, বঙ্গোপসাগরে সেই ঢেউ উপচে পড়েছিল। ইন্দোনেশিয়া ছাড়াও শ্রীলঙ্কা, ভারত সহ বেশ কয়েকটি দেশে এই ভূমিকম্প ও সুনামি প্রবল ক্ষয়ক্ষতি করেছিল।












Click it and Unblock the Notifications