কৃষ্ণাঙ্গ হত্যার প্রতিবাদে জ্বলছে আমেরিকা, উত্তাল ওয়াশিংটন, জারি হল কার্ফু
কৃষ্ণাঙ্গ হত্যার প্রতিবাদে জ্বলছে আমেরিকা, উত্তাল ওয়াশিংটন, জারি হল কার্ফু
করোনা সংক্রমণের মধ্যেই কৃষ্ণাঙ্গ নাগরিকের মৃত্যুর প্রতিবাদে উত্তাল আমেরিকা। রাস্তায় নেমে বিক্ষোভ দেখাতে শুরু করেন কৃষ্ণাঙ্গ নাগরিকরা। করোনা সংক্রমণের আশঙ্কায় ওয়াশিংটনে জারি করা হয়েছে কার্ফু। ওয়াশিংটন ডিসি-র মেয়র মুরিয়েল ব্রাউসার জানিয়েছেন, পরিস্থিতি সামাল দিতে কার্ফু জারি করা হয়েছে।

কার্ফু জারি হল ওয়াশিংটনে
করোনা সংক্রমণের মধ্যেই উত্তাল আমেরিকা। পুলিসের কাস্টডিতে কৃষ্ণাঙ্গ নাগরিকের মৃত্যুর প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে আমেরিকা। ওয়াশিংটন ডিিস-র রাস্তায় নেমে বিক্ষোভ দেখাতে শুরু করেন শয়ে শয়ে কৃষ্ণাঙ্গ নাগরিক। আমেরিকার প্রায় ১৩টি শহরে জারি করা হয়েছে কার্ফু। ওয়াশিংটন ডিসির মেয়র মুরিেয়ল জানিয়েছেন রবিবার রাত ১১টা থেকে সোমবার সকাল ৬টা পর্যন্ত কার্ফু জারি হয়েছে। এছাড়া প্রায় ১টি শহরে জারি করা হয়েছে কার্ফু। এর মধ্য ওয়াশিংটন ডিসি ছাড়াও মিনিয়োপোলিস, নিউ ইয়র্ক, শিকাগো, আটলান্টা, মিয়ামি, পোর্টল্যান্ড, সান ফ্রান্সিস্কো রয়েছে।

জ্বলছে আমেরিকা
জর্জ ফ্লয়েড নামে এক কৃষ্ণাঙ্গ নাগরিককে পুলিস গ্রেফতারের পর তাঁকে মাটিতে ফেলে ঘাড়ের উপর েচপে বসেন। শ্বাস নিতে পারছি না বলতে বলতে মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি। সেই ভিডিও ভাইরাল হওয়ার পরেই উত্তাল ওঠে আমেরিকা। তার পরেই জর্জের শেষ শব্দ 'আই কান্ট ব্রিথ' স্লোগান দিেয় আমেরিকার বিভিন্ন শহরে রাস্তায় নামেন অসংখ্য কৃষ্ণাঙ্গ। পরিস্থিতি সামাল দিতে লাঠিচার্জ করে পুলিস। ছোড়া হয় কাঁদানে গ্যাসের শেল। এমনকী বিক্ষোভকারীদের উপর পুলিস গাড়ি চািলয়ে দেয় বলে অভিযোগ।

ট্রাম্পের হুমকি
এদিকে একের পর এক হুমকি দিয়ে চলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিক্ষোভকারীদের সমাজবিরোধী জঙ্গি বলে আক্রমণ করেছেন তিনি। যদিও ফ্রয়েডের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন তিনি। বিক্ষোভ ঠান্ডা করে দেওয়ার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। এদিকে সামনেই এগিয়ে আসছে প্রেসিডেন্ট নির্বাচন। এই বিক্ষোভকে ট্রাম্পের বিরুদ্ধে হাতিয়ার করতে পারে ডেমোক্র্যাটরা। ইতিমধ্যেই জো বিডন এই ঘটনার তীব্র নিন্দা করেছেন।

করোনা বিধ্বস্ত আমেরিকা
এদিকে করোনা সংক্রমণ বেড়েই চলেেছ আমেরিকায়। তার মধ্যে বিক্ষোভ শুরু হওয়ায় সংক্রমণের আশঙ্কা আরও বাড়ছে। পরিস্থিতি সামাল দিতে হিমসিম খাচ্ছে ট্রাম্প প্রশাসন।












Click it and Unblock the Notifications