Bangladesh: 'অসহযোগ' আন্দোলনের প্রথমদিনেই প্রায় শতাধিক মৃত্যু, বাংলাদেশে যেতে নিষেধ করল বিদেশমন্ত্রক
Bangladesh Protest: প্রধানমন্ত্রী শেখ হাসিনার (prime minister sheikh hasina) পদত্যাগের দাবিতে উত্তাল বাংলাদেশ। আন্দোলনের প্রথম দিনেই শতাধিকেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। এমনটাই স্থানীয় সংবামাধ্যম সূত্রে জানা গিয়েছে। মৃতদের মধ্যে যেমন বহু আন্দোলনকারী ছাত্র রয়েছে তেমনই একাধিক পুলিশ কর্মীরও মৃত্যু হয়েছে।
তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা। ঢাকা সহ বিভিন্ন অংশে বহু আন্দোলনকারী গুলিবিদ্ধ বলে জানা যাচ্ছে। এই অবস্থায় রবিবার সন্ধ্যার পর থেকে নতুন করে গোটা দেশে অনির্দিষ্টকালের জন্য কার্ফু জারি করা হয়েছে। পরিস্থিতি সামাল দিতে বাংলাদেশের রাস্তায় টহল দিচ্ছে সেনাবাহিনী।

বন্ধ করে দেওয়া হয়েছে ইন্টারনেট পরিষেবা। এমনকি অনিরিষ্টকালের জন্য ট্রেন পরিষেবাও বন্ধ রাখা হয়েছে। বাংলাদেশের গোটা পরিস্থিতির উপর নজর রাখছে ভারত। একই সঙ্গে বিদেশমন্ত্রকের তরফে একটি অ্যাডভাইজারি জারি করা হয়েছে। যেখানে ভারতীয় নাগরিকদের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাংলাদেশে ভ্রমণ না করার কথা বলা হয়েছে।
শুধু তাই নয়, বাংলাদেশে বসবাসকারী ভারতীয় নাগরিকদেরও সতর্ক করা হয়েছে। চূড়ান্ত সাবধানতা অবলম্বন নিতে বলা হয়েছে। পাশাপাশি যে কোনও সমস্যা কিংবা পরিস্থিতিতে বাংলাদেশে ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগের কথা বলা হয়েছে বিদেশমন্ত্রকের অ্যাডভাইজারিতে। শুধু তাই নয়, আপদকালীন নম্বরও ইস্যু করা হয়েছে। যেগুলি হল - 8801958383679, 8801958383680, 8801937400591।
স্থানীয় সংবাদমাধ্যমের দাবি, 'অসহযোগ' আন্দোলনের রবিবার ছিল প্রথম দিন। আর সেদিনই পরিস্থিতি একেবারে অগ্নিগর্ভ হয়ে ওঠে। দেশের অন্তত ৫০টি জেলায় হিংসার ঘটনা ঘটে বলে দাবি। বেশির ভাগ ক্ষেত্রেই বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষে জড়ান ক্ষমতাসীন আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।
Advisory for Bangladesh:https://t.co/mKs1auhnlK pic.twitter.com/m5c5Y0Bn8b
— Randhir Jaiswal (@MEAIndia) August 4, 2024
কয়েকটি জায়গায় সংঘর্ষে জড়িয়ে পড়ে পুলিশও। পরিস্থিতি বিচার করে রাতেই বৈঠকে বসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কড়া হাতে পরিস্থিতি সামাল দেওয়ার নির্দেশ দেন। একই সঙ্গে বলেন, আন্দোলনকারীরা কখনই ছাত্র হতে পারে না, ওরা জঙ্গি।
এর মধ্যেই আজ সোমবার বাংলাদেশে 'মার্চ টু ঢাকা' কর্মসূচির ডাক দিয়েছে 'বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন'। কার্যত কার্ফু উপেক্ষা করেই এই আন্দোলনর কথা বলা হয়েছে। যেখানে ছাত্র-জনতাকে ঢাকার উদ্দেশে মিছিল করে আসার কথা বলা হয়েছে। আর এই কর্মসূচি ঘিরে আজ নতুন করে উত্তাল হতে পারে বাংলাদেশ। যদিও কারফু উপেক্ষা করলেই কড়া হাতে ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে প্রশাসনের তরফে।












Click it and Unblock the Notifications