চিনকে তিরের ফলার সামনে রেখে ঝাঁঝালো বার্তা জয়শঙ্করের! লাদাখ আবহে কোয়াড বৈঠকের পারদ তুঙ্গে

চিনকে তিরের ফলার সামনে রেখে ঝাঁঝালো বার্তা জয়শঙ্করের! লাদাখ আবহে কোয়াড বৈঠকের পারদ তুঙ্গে

তিনি বক্তব্যে একবারও চিনের নাম নেননি। তবে, জাপান,অস্ট্রেলিয়া, আমেরিকা মতো কোয়াড ভূক্ত দেশগুলির সামনে চিনকে বিঁধেই জোরালো বার্তা দেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। কোয়াড্রিল্যাটারাল সিকিউরিটি ডায়ালগ বা কোয়াডের এই বৈঠক জাপানে সংগঠিত হচ্ছে। ভার্চুয়াল বৈঠকে এদিন মন্ত্রী পর্যায়ের আলোচনায় যোগ দিয়ে জয়শঙ্কর কী বার্তা দিয়েছেন , জেনে নেওয়া যাক।

চিনের নাম না করে ভারতের বার্তা

চিনের নাম না করে ভারতের বার্তা

ইন্দো পেসিফিক এলাকায় স্বাধীন বিচরণ নিয়ে এদিন আলোচনায় বসে কোয়াড। সেখানে ভারত সাফ ভাষায় জানিয়ে রাখে, ভারত নীতি , নিয়ম নির্ভর একটি রাস্তা অবলম্বন করে আন্তর্জাতি ক বিষয়ের ক্ষেত্রে। অপর দেশের সীমান্ত কে ভারত সম্মান জানায় বলে জানিয়েছেন জয়শঙ্কর। ফলে বিদেশমন্ত্রী কার্যত চিনের না করে স্পষ্ট করে দিয়েছেন যে, ভারতের সীমানায় চিনের আগ্রাসন দিল্লি একফোঁটা পছন্দ করছে না।

চিনা আগ্রাসনকে ঝাঁঝালো জবাব

চিনা আগ্রাসনকে ঝাঁঝালো জবাব

ইন্দো পেসিফিক এলাকায় ক্রমেই চিন এলাকা দখলে আগ্রাসী হতে শুরু করেছে। যে ঘটনা লাদাখ, দক্ষিণ চিন সাগর এলাকা কিম্বা ভুটানের ক্ষেত্রে দেখা যাচ্ছে। চিনের এই গতিবিধিকে তোপ দেগে জয়শঙ্কর বলেন, একজোট হয়ে বিনা বাধায় ইন্দো পেসিফিক এলাকায় বিচরণের ক্ষেত্রে সরব হতে হবে।

চিনা আগ্রাসনকে ঝাঁঝালো জবাব

চিনা আগ্রাসনকে ঝাঁঝালো জবাব

ইন্দো পেসিফিক এলাকায় ক্রমেই চিন এলাকা দখলে আগ্রাসী হতে শুরু করেছে। যে ঘটনা লাদাখ, দক্ষিণ চিন সাগর এলাকা কিম্বা ভুটানের ক্ষেত্রে দেখা যাচ্ছে। চিনের এই গতিবিধিকে তোপ দেগে জয়শঙ্কর বলেন, একজোট হয়ে বিনা বাধায় ইন্দো পেসিফিক এলাকায় বিচরণের ক্ষেত্রে সরব হতে হবে।

 সাগরে অবাধ বিচরণের পক্ষে ভারত

সাগরে অবাধ বিচরণের পক্ষে ভারত

এদিনের বৈঠকে মার্কিন সচিব মাইক পম্পেও হাজির ছিলেন। সেখানে অস্ট্রেলিয়া, জাপানের বিদেশমন্ত্রীরাও উপস্থিত ছিলেন। আর সেই বৈঠকে ভারত জানিয়ে দেয় , আন্তর্জাতিক সাগর এলাকা. সকলের অবাধ বিচরণের অধিকার ধরে রাখার পক্ষে রয়েছে ভারত। এক্ষেত্রে আন্তর্জাতিক নিয়ম পালনে দিল্লি ব্রতী।

কোয়াড বনাম চিন

কোয়াড বনাম চিন

কোয়াড কমিটির আওতায় আমেরিকা, জাপান, অস্ট্রেলিয়া, ভারত রয়েছে। আর এই চার দেশই কার্যত চিনা আগ্রাসনকে মেনে নিতে পারছে না। অস্ট্রেলিয়া, আমেরিকার কাছে বাণিজ্যে চিনা আগ্রাসন চক্ষুশূল হয়ে রয়েছে। অন্যদিকে, জাপান ও ভারতে চিনের এলাকা দখল রীতিমতো ক্ষোভ চড়িয়েছে। এমন পরিস্থিতিতে এই কমিটিকে মান্যতাই দিতে চাইছে না চিন। আর ৪ টি দেশই কোয়াডের হাইভোল্টেজ বৈঠকে কার্যত সুর চড়াতে শুরু করে দিয়েছে চিনের বিরুদ্ধে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+