ভারত বিরোধিতায় বুঁদ হয়ে বাংলাদেশকে কিভাবে নাগপাশে গিলতে চাইছে চিন! জিনপিং বার্তা ঘিরে জল্পনা
ভারত বিরোধিতায় বুঁদ হয়ে বাংলাদেশকে কিভাবে নাগপাশে গিলতে চাইছে চিন! জিনপিং বার্তা ঘিরে জল্পনা
পাকিস্তানকে নিজের স্বপক্ষে নেওয়ার পর, নেপালের দিকেও হাত বাড়িয়েছে চিন। এরপর পরবর্তী টার্গেট হিসাবে বাংলাদেশকে শিবিরে টানতে চাইছে চিন। এমনই ছকে বেজিং কোন নাগপাশে ঢাকাকে গ্রাস করতে চাইছে দেখা যাক।

ময়দানে জিনপিং
রবিবার চিনের সরকারি চ্যানেলের খবর অনুযায়ী, চিনের প্রেসিডেন্ট শি জিনপিং জানিয়েছেন, বাংলাদেশে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভকে কার্যকরী করতে উগ্যোগী চিন। যার হাত ধরে বাংলাদেশকে সঙ্গে নিয়ে দ্বিপক্ষিক সম্পর্ক আরও বেশি উন্নত করার ডাক দিয়েছেন তিনি।

বাংলাদেশ- চিন ঘনিষ্ঠতা
চেনা মেজাজে ফের একবার বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের দ্বারা আরও এক দেশকে নাগপাশে জড়াতে চাইছে চিন। আর বাংলাদেশ তার সদ্য উদাহরণ। বাংলাদেশের রাষ্ট্রপতির সঙ্গে এই প্রকল্প নিয়ে চিনের কথা প্রায় পাকাপাকি হয়ে গিয়েছে বলে জানিয়েছেন জিনপিং।

কী চাইছে চিন?
চিন চাইছে যেভাবে আর্খিক টোপ দিয়ে তারা পাকিস্তানকে নিজের দিকে নিয়ে এসেছে, সেভাবেই বাংলাদেশেও এই প্রজেক্টের হাত ধরে কোটি কোটি টাকা বিনিয়োগ করে তারা ঢাকাকে বেজিং শিবিরে নিয়ে আসবে।

কত টাক বাংলাদেশে বিনিয়োগ করছে চিন?
জানা গিয়েছে, ৬.৪ বিলিয়ন মার্কিন ডলার বাংলাদেশে ইতিমধ্যেই বিনিয়োগ করেছে চিন। সেদেশে চিনের বিনিয়োগের টাকায় ৯ টি প্রজেক্ট শুরু হচ্ছে। তারমধ্যে একটি নতুন বন্দর ও ব্রিজ রয়েছে।

হাসিনার চিন নিয়ে বার্তা
এদিকে, করোনা পরিস্থিতিতে বাংলাদেশকে চিন যেভাবে সাহায্য করেছে, তা নিয়ে বেজিংয়ের ভূয়সী প্রশংসা করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়াও বাংলাদেশের পাশে চিন যেভাবে দাঁড়িয়েছে, তারও প্রশংসাবার্তা আসে বাংলাদেশের প্রধানমন্ত্রীর তরফে। এমন এক পরিস্থিতিতে দুই দেশের সম্পর্ক কোন খাতে এগোয়, তা নিয়ে নজর রাখছে দিল্লি।












Click it and Unblock the Notifications