উত্তপ্ত ভারত পাকিস্তান সীমান্ত, যুদ্ধের প্রস্তুতি নিতে বললেন ইউনূস! হঠাৎ সামরিক মহড়ায় বাংলাদেশ এয়ার ফোর্স
Bangladesh: ভারত এবং পাকিস্তানের মধ্যে ক্রমশ বাড়ছে উত্তেজনা! যে কোনও সময় বদলা নিতে পাকিস্তানের উপর হামলা চালাতে পারে ভারত। সময় যত গড়াচ্ছে ততই আশঙ্কার কালো মেঘ তৈরি হচ্ছে। আর এর মধ্যেই যুদ্ধের জন্য কার্যত দেশের বাহিনীকে প্রস্তুত থাকতে বললেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মহম্মদ ইউনূস। শুধু তাই নয়, বিশাল মহড়াও শুরু করে দিল বাংলাদেশ বিমানবাহিনী।
হঠাত কীসের এই মহড়া তা নিয়ে শুরু হয়েছে জোর চর্চা। ইতিমধ্যেই বাংলাদেশ (Bangladesh) সীমান্তে নিরাপত্তা বাড়িয়েছে ভারত। ড্রোন সহ একাধিক প্রযুক্তির মাধ্যমে চলছে কড়া নজরদারি। বর্তমানে পাকিস্তানের সঙ্গে ইউনুসের প্রেম, আর সেই সুযোগ সে দেশের মাটিতে ফের একবার জঙ্গি কার্যকলাপ মাথাচাড়া দিচ্ছে।

এমনকী সে দেশকে ব্যবহার করে আগামিদিনে পাকিস্তান ভারতে নাশকতা চালাতে পারে বলেও আশঙ্কা। আর এর মধ্যেই দেশের বাহিনীকে যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে ইউনুসের বার্তা খুবই গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে।
এদিন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বলেন, 'আমরা এমন এক বিশ্বে বাস করি, যেখানে যুদ্ধের প্রস্তুতি না রাখাটা আত্মঘাতী। তবে ব্যক্তিগত ভাবে নিজেকে যুদ্ধবিরোধী মানুষ বলেই দাবি করে ইউনুস আরও বলেন, পৃথিবীতে যুদ্ধ হোক এটা আমরা কামনা করি না। যুদ্ধপ্রস্তুতি অনেক সময় যুদ্ধের দিকে নিয়ে যায়। কাজেই যুদ্ধপ্রস্তুতি নিয়েও একটা ঘোরতর আপত্তি। কিন্তু এমন বিশ্বে আমরা বাস করি, প্রতিনিয়ত যুদ্ধের হুমকি আমাদের ঘিরে থাকে। এই পরিস্থিতির মধ্যে যুদ্ধের প্রস্তুতি না নেওয়াটা আত্মঘাতী। প্রস্তুতি নিতে হলে আধা-আধি প্রস্তুতির কোনো জায়গা নাই বলেও হুঁশিয়ারি দেন প্রধান উপদেষ্টা।
একই সঙ্গে তিনি আরও বলেন, ''সার্বভৌমত্ব রক্ষায় তৎপর থাকতে হবে। দেশীয় প্রযুক্তি ব্যবহার করে আত্মনির্ভরতার প্রমাণ দিয়েছে বিমানবাহিনী। অত্যাধুনিক প্রযুক্তির জন্য সরকার সহযোগিতা করছে বিমানবাহিনীকে। পেশাগত কারিগরি সক্ষমতা বজায় রাখতে হবে। আমরা উন্নত ও শক্তিশালী দেশ গঠন করব''।
ভারত পাকিস্তান ইস্যুতে যখন উত্তপ্ত হচ্ছে পরিস্থিতি তখন এহেন মন্তব্য কেন? উঠছে একাধিক প্রশ্ন। অন্যদিকে এদিন ফের একবার নাম না করে শেখ হাসিনা সরকারকেও তীব্র আক্রমণ শানান। বলেন, 'বিগত সরকারের কারণে লুট হয়ে গেছে অথর্নীতি। এ পরিস্থিতিতে সামগ্রিকভাবে প্রস্তুত থাকতে হবে। এতে আমাদের সাহস বাড়ে। এতে ছেলে মেয়েরাও সাহস পাবে''।












Click it and Unblock the Notifications