তালিবান আগ্রাসনের মাঝেই কাবুল বিমানবন্দরে ঝরল রক্ত! নাগরিকদের দেশ ছাড়ার তৎপরতার মাঝেই মৃত্যু ৫ জনের

তালিবান আগ্রাসনের মাঝেই কাবুল বিমানবন্দরে ঝরল রক্ত! গুলিবিদ্ধ হয়ে মৃত ৫

কার্যত রক্তস্নাত আফগানিস্তানকে ফের চাক্ষুষ দেখতে শুরু করেছেন সেদেশের মানুষ। তালিবান আগ্রাসনে কার্যত গোটা দেশ আফগান প্রশানরে হাতছাড়া। গতকালই তারা পা রাখে কাবুলে। রাজধানী কাবুল এই নিয়ে রীতিমতো বিধ্বস্ত। সেই জায়গা থেকে দেশের রাজনৈতিক তোলপাড়ের মাঝেই এদিন আফগানিস্তানের রাজধানী কাবুলে গুলি চালনার ঘটনায় মৃত্যু হয়েছে ৫ জনের।

তালিবান আগ্রাসনের মাঝেই কাবুল বিমানবন্দরে ঝরল রক্ত! গুলিবিদ্ধ হয়ে মৃত ৫

এদিন কাবুল বিমানবন্দরে রীতিমতো চাঞ্চল্য তৈরি করে এক গুলি বিনিময়ের ঘটনা। জানা গিয়েছে, বিমানবন্দরের টারম্যাকে প্রবল গুলি চালনার শব্দ শোনা গিয়েছে। সেই সময় আওয়াজ শুনে হুড়োহুড়ি পড়ে যায় বিমানবন্দরে। সেখান থেকে পালাতে গিয়ে অনেকেই পড়ে যান। ফলে হুড়োহুড়িতে অনেকে চাপাও পড়ে যান। সূত্র মারফৎ খবর, গুলি চালনার পর যে ৫ জনের মৃত্যু হয়েছে , তাঁরা গুলিবিদ্ধ হয়েই মারা গিয়েছেন , নাকি তাঁদের মৃত্যু পদপিষ্ট হয়ে হয়েছে, তা নিয়ে ধন্ধ রয়েছে। অন্য সূত্রের দাবি, গুলি চালনার জেরেই ওই ব্যক্তিদের মৃত্যু হয়েছে। এক নির্মম চিত্রে দেখা গিয়েছে, শতশত মানুষ আফগানিস্তানে বিমানবন্দরে জমায়েত করেছেন। সেখানে একটি ভিডিওতে দেখা যাচ্ছে, বিমানের ওঠা হুড়োহুড়িতে ভিড় ঠেলে সেখানে কোনও মতে বিমানের শেষ সিঁড়ি ধরে সেখানে উঠতে চাইছেন মানুষ। এমন করুণ অবস্থান নেপথ্যে রয়েছে তালিবানের অসহনীয় দাপট। নারকীয় অত্যাচারে তারা গোটা দেশে এর আগেও দমন পীড়ন শুরু করে।

পরবর্তীকালে দেখা গিয়েছে , মার্কিন সেনা আফগানিস্তান থেকে সরে যাওয়ার পর ফের গত কয়েক সপ্তাহে তালিবানের আস্ফালন বেড়ে যায় আফগানিস্তানে। কয়েক সপ্তাহের মধ্যে তেজ বাড়িয়ে কাবুলে রীতিমতো দাপটের আস্ফালন শুরু করে। রবিবারই কাবুলে পা রাখে তালিবান। এরপর আফগানিস্তানে প্রেসিডেন্ট গনি ইস্তফা দিতেই তিনি কোন দেশে আশ্রয় নিচ্ছেন তা নিয়ে রয়েছে কৌতূহল। সেই পরিস্থিতির মধ্যেই কাবুলে নতুন করে চাঞ্চল্য তৈরি হয়। এরপরই পরিস্থিতিতে আরও নতুন করে চাঞ্চল্য তৈরি হয় বিমানবন্দরে গুলি চালনার জেরে। এদিকে, এদিনের খবর অনুযায়ী আফগানিস্তানে নতুন করে অশান্তির মধ্যেই প্রেসিডেন্ট গনিকে তাজিকিস্তান আশ্রয় দেবে না বলে জানিয়েছে। সম্ভবত এরপর তিনি আমেরিকার মুখাপেক্ষী। এদিকে, জানা গিয়েছে, কাবুলে হামিদ কারজাই বিমানবন্দর আপাতত নাগরিকদের ঢুকতে দেওয়া হচ্ছে না। সেই জায়গায় প্রবলভাবে গোটা বিমানবন্দরকে কড়া প্রহরায় জড়িয়ে রেখেছে সেনা। প্রসঙ্গত, সেনা যখন একদিকে আফগানিস্তানের বিমানবন্দরের দায়িত্বে, তখন অন্যদিকে, নতুন ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে সেখানে বিমান থেকে রীতিমতো আছড়ে নিচে পড়ছেন মানুষ। তালিবানের অত্যাচারে এভাবেই দেশ ছাড়ার হিড়িক পড়ে গিয়েছে আফগানিস্তানে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+