কালো টাকা ইস্যু : সুইস ব্যাঙ্কে ভারতীয়দের টাকা ডিপোজিটের পরিমাণে রেকর্ড পতন

swiss bank, money, india, centre, government, black money, সুইস ব্যাঙ্ক, টাকা, কালো টাকা, সরকার, কেন্দ্র

সুইস ব্যাঙ্কে ভারতীয় দের জমাকৃত টাকার অঙ্ক ধিরে ধিরে কমে আসছে। ২০১৬ সালের হিসাবে তা কমে গিয়ে দাঁড়িয়েছে ৪৫ শতাংশে। এমনই তথ্য জানিয়েছে সুইস ন্যাশনাল ব্যাঙ্ক। ওই ব্যাঙ্কে ভারতীয়দের তরফে জমাকৃত অঙ্ক ৪,৫০০ কোটি টাকা। ১৯৮৭ সালের পর থকে এই অঙ্কের টাকা সবচেয়ে কম।

কালো টাকা ইস্যু : সুইস ব্যাঙ্কে ভারতীয়দের টাকা ডিপোজিটের পরিমাণে রেকর্ড পতন

মনে করা হচ্ছে কেন্দ্রের কালো টাকা উদ্ধারের উদ্যোগে এটু একটি বিশাল বড় সাফল্য। সুইস ব্যাঙ্কে বিদেশি অর্থ রয়েছে মোট ১.৪২ ট্রিলিয়ন CHF বা ৯৬ লাখ টাকা। এই পরিসংখ্যান গত ১ বছরের। তার মধ্যে কমে আসছএ ভারতীয়দের টাকা রাখার পরিমাণ।

এই কয়েক বছরে এই প্রথম এত কম পরিমাণ টাকা সুইস ব্যাঙ্কে রাখা হয়েছে বলে উঠে আসছে পরিসংখ্যানে। অন্য ব্যাঙ্কের মাধ্যমে সুইস ব্যাঙ্কে ৯৮ মিলিয়ন জমা পড়েছে, যা ভারতীয়দের। অন্যদিকে লায়বলিটি হিসাবে ভারতীয়দের অর্থের ১৯০ CHF মিলিয়ন জমা পড়েছে। উল্লেখ্য সুইস ব্যাঙ্কে সবচেয়ে বেশি ভারতীয়দের টাকা জমা পড়ে ২০০৬ সালের শেষের দিকে। তারপর এই প্রথম সেই টাকার পরিমাণ সাংঘাতিক ভাবে কমল।

এদিকে, কালো টাকা উদ্ধারে তৎপর কেন্দ্র সুইস ব্যাঙ্ক ছাড়াও বিদেশি একাধিক ব্যাঙ্কে ভারতীয়দের জমাকৃত টাকার অঙ্কের বিষয়ে খোঁজ নিচ্ছে। জেনেভার HSBC ব্যাঙ্কেও এবিষয়ে জাতীয় তদন্তকারী দল খোঁজ খবর নিয়েছে বলে জানা গিয়েছে। এদিকে HSBC -র তালিকায় প্রায় ৮, ১৮৬ কোটি টাকার অপ্রকাশিত আয়ের খোঁজ পায় আয়কর বিভাগ। এবিষয়ে তৎপরতার সঙ্গে এগোচ্ছে এনফোর্সমেন্ট ডিরেক্টোরেটও।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+