আমেরিকার কুর্সির লড়াই, ট্রাম্প ও হ্যারিস একে অপরকে কী বলে আক্রমণ শানালেন
টেলিভিশন ডিবেটে সম্মুখসমরে আমেরিকার রাষ্ট্রপতি পদপ্রার্থী৷ কমলা হ্যারিস বনাম ডোনাল্ড ট্রাম্প। আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনের আগে এই ডিবেট অত্যন্ত তাৎপর্যপূর্ণ।
ফিলাডেলফিয়ার এই ডিবেট মঞ্চে একে অপরকে এতটুকু জমি ছাড়েননি। কমলা হ্যারিস আক্রমণ করেছেন ডোনাল্ড ট্রাম্পকে। ক্রমশ সেই ডিবেট শোয়ের উত্তেজনা বাড়তে থাকে। একে অপরের দিকে শানিত বক্তব্যের চোখা চোখা শব্দ ধেয়ে আসে।

ডেমোক্রেটিক ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস এবার প্রেসিডেন্ট পদের জন্য লড়াই করছেন। ৫৯ বছর বয়সী কমলা হ্যারিস কি গেম চেঞ্জার হয়ে উঠতে পারবেন? সেই প্রশ্ন উঠছে।
জো বাইডেন নির্বাচন থেকে সরে দাঁড়ানোয় কমলা হ্যারিস এখন ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী। এর আগে প্রাক্তন আমেরিকান প্রেসিডেন্ট বারাক ওবামা কমলা হ্যারিসের সমর্থনে ভোট চেয়েছেন। ফলে তাঁর দিকে পাল্লা ঝুঁকছে৷
ডোনাল্ড ট্রাম্পকে এদিন একের পর এক আক্রমণ করেছেন কমলা হ্যারিস। ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট৷ ৭৮ বছর বয়সী ট্রাম্প পাঁচ বছর আগে জো বাইডেনের কাছে হেরে যান। আবার তিনি প্রেসিডেন্ট নির্বাচনে লড়াই করছেন।
ডোনাল্ড ট্রাম্পের সময় আমেরিকার প্রভূত ক্ষতি হয়েছে৷ দেশের আর্থিক পরিকাঠামো বিনষ্ট হয়েছে। এই দাবি করেছেন কমলা হ্যারিস। যদিও এই কথার প্রতিবাদ করেছেন ডোনাল্ড ট্রাম্প।
হাত মেলানোর থেকেই বিতর্ক শুরু...
ডিবেট মঞ্চে যাওয়ার পরেই একে অপরের সঙ্গে হাত মেলান কমলা হ্যারিস ও ডোনাল্ড ট্রাম্প। সেখান থেকেই বিতর্কের জানলা খুলে যায়৷ ২০১৬ সাল থেকে রাষ্ট্রপতির বিতর্কে প্রথম হ্যান্ডশেক কী ছিল? সেই প্রশ্ন ওঠে। হ্যারিসের নিশানায় ট্রাম্প। হ্যারিস দ্রুত নিজেকে একজন দূরদর্শী প্রার্থী হিসেবে পরিচিত করান। তিনি ট্রাম্পকে 'একই ক্লান্ত প্লেবুক' থেকে নামবেন, বলেছিলেন।
অর্থনীতি নিয়ে বিতর্ক
আমেরিকার অর্থনীতি নিয়েও বিতর্ক ওঠে মঞ্চে। সাম্প্রতিক সপ্তাহগুলিতে অর্থনৈতিক নীতি চালু হয়েছে। কমলা হ্যারিস তার বিশদ বিবরণ দিয়েছে। ছোট স্টার্ট-আপগুলির জন্য একটি উল্লেখযোগ্য ট্যাক্স ক্রেডিট অন্তর্ভুক্ত রয়েছে। এই কথাও জানানো হয়েছে।
ট্রাম্প পালটা খোঁচা দিয়েছেন মুদ্রাস্ফিতি নিয়ে। আমেরিকার অর্থনীতি ধ্বংসের জন্য প্রেসিডেন্ট জো বাইডেনকে নিশানা করা হয়েছে। কমলা হ্যারিসের দিকেও আঙুল তুলেছেন তিনি।
আমেরিকার অর্থনৈতিক মন্দার জন্য ট্রাম্পকে দায়ী করেছেন কমলা হ্যারিস। বিলিয়নেয়ার এবং বড় কর্পোরেশনগুলির জন্য ট্রাম্প কর কমিয়ছেন। ভয়াবহ মন্দা অর্থনীতির মধ্যে বাইডেন প্রশাসনকে কাজ শুরু করতে হয়েছে।
এই অভিযোগ করেছেন হ্যারিস।
গর্ভপাত
গর্ভপাত ইস্যুও এবারের নির্বাচনে গুরুত্বপূর্ণ বিষয়। এটিও এই বিতর্কে উঠে এসেছে। হ্যারিস দাবি করেন, ট্রাম্প ক্ষমতায় এলে জাতীয় গর্ভপাত নিষেধাজ্ঞায় স্বাক্ষর করবেন। যা তিনি অস্বীকার করেছেন।
অভিবাসন
ট্রাম্প অভিবাসন নিয়ে হ্যারিসের উপর তীব্র আক্রমণ করেছেন। দাবি করেছেন, তিনি 'সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী এবং অপরাধীদের' দেশে প্রবেশের অনুমতি দিয়েছেন৷ কমলা হ্যারিস বলেছিলেন, বাইডেন প্রশাসন একটি সীমান্ত সুরক্ষা বিল নিয়ে এসেছিল। ট্রাম্পকে "বিল হত্যার" অভিযুক্ত করেছেন।
ইসরায়েল-হামাস, ইউক্রেন সংঘাত
গাজা ভূখন্ড, ইসরায়েল, ইউক্রেন বিতর্ক চলে আসে এবারের আলোচনায়। ট্রাম্প ইউক্রেনকে যুদ্ধে জয়ী করতে চান। এই কথা মানতে চাননি। যত তাড়াতাড়ি সম্ভব সংঘাত বন্ধ করতে চান। এই কথা বলেন। তিনি যোগ করেন, ভ্লাদিমির পুতিন এবং ইউক্রেনের রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কির সঙ্গে তাঁর ভালো সম্পর্ক রয়েছে। ইউক্রেন দ্রুত এবং নিঃশর্ত আত্মসমর্পণ করুক। ট্রাম্প সম্পর্কে পালটা বলেছেন কমলা হ্যারিস৷ ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, তিনি প্রেসিডেন্ট হলে গাজায় এমন কিছু হত না। কমলা হ্যারিস গোটা আরব দুনিয়াকেই ঘৃণা করেন। কমলা হ্যারিস আমেরিকার প্রেসিডেন্ট হলে গাজা, ইজরায়েল, ইহুদি কোনও কিছুরই অস্তিত্ব থাকবে না।
ব্যক্তিগত আক্রমণ
কমলা হারিস ও ডোনাল্ড ট্রাম্প একে অপরের প্রতি আক্রমণে জড়িয়ে পড়েছিলেন। কমলা হ্যারিসকে মার্কসবাদী, উগ্র বাম উদারপন্থী বলে অভিহিত করেছেন। জো বাইডেনকে "কুকুরের মতো" রাষ্ট্রপতির দৌড় থেকে বহিষ্কার করা হয়েছে। এই কথাও উঠেছে।
হ্যারিস ট্রাম্পকে 'অসম্মানজনক' হিসেবে উল্লেখ করেছেন। ট্রাম্প মিথ্যা কথা বলেন। এই অভিযোগও করা হয়।












Click it and Unblock the Notifications