আমেরিকায় ট্রাম্পের ভবিষ্যৎ কী! জানিয়ে দিল নয়া সমীক্ষা
ওয়াশিংটন পোস্ট ও এবিসি নিউজ যৌথ সমীক্ষায় দেখা যাচ্ছে ৫৬ শতাংশ আমেরিকান ট্রাম্পকে নয়, নতুন মার্কিন প্রেসিডেন্ট চাইছেন।
২০২০ সালের মার্কিন নির্বাচনের আর মাত্র একটা বছর বাকী রয়েছে। ২০১৬ সালে ডোনাল্ড ট্রাম্পের দল রিপাবলিকান ক্ষমতায় আসে ডেমোক্র্যাটদের হারিয়ে। রাষ্ট্রপতি হন ডোনাল্ড ট্রাম্প। এবারও এত আগে থেকেই শুধু রাষ্ট্রপতি পদে নয়, মার্কিন প্রশাসনের নানা কারা প্রার্থী হিসাবে লড়বেন তা নিয়ে আলোচনা শুরু হয়ে গিয়েছে।

কিছু প্রার্থী অনেক আগে থেকেই রাষ্ট্রপতি হওয়ার দৌড়ে নাম লিখিয়ে বসে রয়েছেন। সম্প্রতি ওয়াশিংটন পোস্ট ও এবিসি নিউজ যৌথ সমীক্ষা চালিয়েছে। সেখানে দেখা যাচ্ছে ৫৬ শতাংশ আমেরিকান ট্রাম্পকে নয়, নতুন মার্কিন প্রেসিডেন্ট চাইছেন।
এত আগের সমীক্ষায় অনেক সময়ই ফল উল্টো হলেও ডোনাল্ড ট্রাম্পের জন্য যে সুদিন অপেক্ষা করে নেই তা এই সমীক্ষায় স্পষ্ট হয়ে গিয়েছে। ৫৬ শতাংশ মানুষ ট্রাম্পকে ভোট করবে না বলে জানিয়েছেন।
এছাড়া ২৮ শতাংশ মানুষ জানিয়েছেন, আগামী ভোটে ফের একবার ডোনাল্ড ট্রাম্পকেই ভোট দেবেন তাঁরা। ১৪ শতাংশ বলেছেন, তাঁরা ভেবে দেখবেন আগামী ভোটে ট্রাম্পকে ভোট দেবেন কিনা।
রিপালিকান ও ডেমোক্র্যাটদের মধ্যে যে তুল্যমূল্য লড়াই হতে চলেছে ২০২০ সালের নির্বাচনে তা বলার অপেক্ষা রাখে না। প্রাক্তন ভাইস প্রেসিডেন্ট জো বিডেন ও ক্যালিফোর্নিয়ায় সেনেটর কমলা হ্যারিসও নির্বাচনে রাষ্ট্রপতি পদের জন্য লড়বেন বলে ঘোষণা করেছেন। ফলে লড়াই নিঃসন্দেহে জমে উঠবে। ২১ থেকে ২৪ ডিসেম্বরের মধ্যে ১০০১ জন ভোটারের মধ্যে এই সমীক্ষা হয়েছে। আগামিদিনে ভোট এগিয়ে এলে আরও অনেক সমীক্ষার ফল প্রকাশিত হবে বলে মনে করা হচ্ছে।












Click it and Unblock the Notifications