অপারেশন টেবিলে কাঁদছিলেন মহিলা, বড় জরিমানা হাসপাতালের! শোরগোল সোশ্যাল মিডিয়ায়
অপারেশন টেবিলে কাঁদছিলেন মহিলা, বড় জরিমানা হাসপাতালের! শোরগোল সোশ্যাল মিডিয়ায়
বেসরকারি হাসপাতালের পাহাড়প্রমাণ বিলের অভিযোগ প্রায়শই শোনা যায় আমাদের দেশে। এমনকী মৃত্যুশয্যায় রোগীকে ফেলে রেখে রোগীর আত্মীয়র ঘাড়ে বিলের বোঝা চাপানোরও অভিযোগও রয়েছে ভুরিভুরি। কিন্তু অস্ত্রোপচারের সময় কান্নার অভিযোগে অতিরিক্ত চার্জ করেছে কখনও কোনও হাসপাতাল ? শুনতে খানিক অবাক লাগলেও এই ঘটনাই ঘটেছে আমেরিকায়। যা নিয়ে সাড়া পড়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়।

১১ ডলারের জরিমানা
মিডজ নামে এক মার্কিনি মহিলা সম্প্রতি একটি হাসপাতালের বিল শেয়ার করেন টুইটারে। তাতে দেখা যায় তিনি আমেরিকার এক হাসপাতলে ভর্তি হয়েছিলেন আঁচিল অপসারণের জন্য। কিন্তু অস্ত্রোপচারের ব্যাথা সইতে না পেরে অপারেশন টেবিলেই গোঙাতে থাকেন তিনি। ভেঙে পড়েন কান্নায়। আর তাতেই নাকি বিরক্ত হন ডাক্তারেরা। ফলস্বরূপ ওই মার্কিনিকে ১১ ডলার জরিমানা করে হাসপাতাল কর্তৃপক্ষ। আর তাতেই পড়ে গিয়েছে শোরগোল।

শোরগোল সোশ্যাল মিডিয়ায়
এদিকে সোশ্যাল মিডিয়ায় এই বিল আপলোড করে সংশ্লিষ্ট হাসাপাতালের বিরুদ্ধে রীতিমতো ক্ষোভ উগরে দেন ওই মার্কিনি। এদিকে এ ঘটনায় হতবাক নেটিজেনরা। প্রত্যেকেই বলছেন, এটি অযৌক্তিক একইসাথে হাস্যকরও বটে। এদিকে এই টুইটার পোস্টের পর হইচই পড়ে যায় মার্কিন স্বাস্থ্য মহলেও। এমনকী আমেরিকার স্বাস্থ্য ব্যবস্থার জটিল প্রক্রিয়া নিয়েও প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে আন্তর্জাতিক স্তরে। ভাইরালও হয়েছে গোটা পোস্টটি।

উঠছে প্রশ্ন
প্রসঙ্গত উল্লেখ্য, পৃথিবীর উন্নত দেশগুলির মধ্যে সবথেকে শীর্ষ স্থানে রয়েছে আমেরিকা। শিক্ষ হোক বা স্বাস্থ্য প্রতিক্ষেত্রেই এগিয়ে এই প্রথম বিশ্বের দেশ। কিন্তু উন্নত জীবনের পরিণামে সেদেশে পুঁজিবাদ যে কোথায় আস্তানা গেড়েছে তা এই সমস্ত ঘটনা থেকেই পরিষ্কার হয়ে যায় বলে মত ওয়াকিবহাল মহলের। এমনকী সুস্থাস্থ্যও যে সেখানে কতটা দুর্মূল্য তা একাধিকবার সামনে এসেছে। এমতাবস্থায় হাসপাতালে কান্নার কারণে জরিমাণায় হতবাক গোটা বিশ্বই।
প্রতীকী ছবি












Click it and Unblock the Notifications