America: মাত্র ৩০ মিনিটে বিশ্বের যে কোনও জায়গায় করা যাবে হামলা! ট্রাম্প জিততেই মিসাইল দাগল আমেরিকা
America: মার্কিন নির্বাচনে (US Presidential Election 2024) দারুণ ফল ডোনান্ড ট্রাম্পের! আগামী চার বছরের জন্য হোয়াইট হাউসের পাকাপাকি বাসিন্দা হচ্ছেন তিনি। একদিকে যখন ভোট গণনা চলছে, ঠিক সেই সময়েই Minuteman III intercontinental ব্যালিস্টিক মিসাইলের (Ballistic Missile) এর পরীক্ষা করল আমেরিকা।
মার্কিন ((America) প্রেসিডেন্ট নির্বাচনের (US Presidential Election 2024) ভোট প্রক্রিয়ার মধ্যেই এহেন পদক্ষেপ খুবই গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে। বিশ্লেষকদের দাবি, 'শত্রু' দেশকে বার্তা দিতেই এহেন পদক্ষেপ প্রশাসনের। যদিও রণকৌশলগত ভাবে এই পরীক্ষা চালানো হয়েছে। এমনকি ড্রিলের অংশ বলে এক বার্তায় জানিয়েছে মার্কিন প্রতিরক্ষা দফতর।

জানা যাচ্ছে, ক্যালিফোর্নিয়ার উডেনবার্গের স্পেস ফোর্স (Vandenberg Space Force Base) বেসে এই মিসাইলের পরীক্ষা করা হয়েছে। শক্তিশালী এবং প্রযুক্তি নির্ভর এই মিসাইলের পরীক্ষা সফল হয়েছে বলে প্রকাশিত খবরে দাবি করা হয়েছে।
শুধু তাই নয়, শক্তিশালী মিসাইলটি ৪,০০০ মাইল প্রশান্ত মহাসাগরের ওপর দিয়ে পার করেছে বলেও জানা যাচ্ছে। আর সেই সময় Minuteman III intercontinental ব্যালিস্টিক মিসাইলে সর্বোচ্চ গতি ছিল ১৫০০০ মাইল প্রতি ঘণ্টা। এমনটাই জানা যাচ্ছে।
বিশ্লেষকরা বলছেন, মার্কিন সেনা এই Minuteman III মিসাইল দিয়ে ৩০ মিনিটে বিশ্বের যে কোনও জায়গায় আঘাত করতে পারবে। শুধু তাই নয়, সংশ্লিষ্ট এলাকা মুহূর্তের মধ্যে ধ্বংস হয়ে যাবে বলেও মনে করছেন বিশ্লেষকরা। হঠাত এই মিসাইলের পরীক্ষা ঘিরেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা।
সে দেশের প্রতিরক্ষা আধিকারিকরা জানিয়েছেন, নিয়মিত অনুশীলনের অংশ হিসাবেই এই মিসাইল পরীক্ষা করা হয়েছে। এমনকি এই বিষয়ে আগেই সিদ্ধান্ত নেওপ্যা হয়েছে বলেও দাবি করা হয়েছে মার্কিন প্রতিরক্ষা দফতরের তরফে। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে।












Click it and Unblock the Notifications