মার্কিন মুলুকে বন্দুকবাজের এলোপাথাড়ি গুলি, পুলিশ কর্মী সহ মৃত একাধিক সাধারণ মানুষ
মার্কিন মুলুকে ফের বন্দুকবাজের হামলা। উত্তর ক্যারোলিনার বলে একটি যায়গাতে এলোপাথাড়ি গুলি চলে বলে জানা যাচ্ছে। এই ঘটনায় এখনও পর্যন্ত পাঁচজনের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। পাশাপাশি এই ঘটনায় এক পুলিশ কর্মীর মৃত্যু হয়েছে বলে
America Shooting: মার্কিন মুলুকে ফের বন্দুকবাজের হামলা। উত্তর ক্যারোলিনার বলে একটি যায়গাতে এলোপাথাড়ি গুলি চলে বলে জানা যাচ্ছে। এই ঘটনায় এখনও পর্যন্ত পাঁচজনের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। পাশাপাশি এই ঘটনায় এক পুলিশ কর্মীর মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানা যাচ্ছে।
এই ঘটনার পরেই গোটা এলাকা ঘিরে ফেলা হয়েছে। জারি করা হয়েছে হাই অ্যালার্ট। প্রয়োজন ছাড়া এলাকার মানুষকে রাস্তায় না বের হওয়ার জন্যে বলা হয়েছে।

মূল অভিযুক্তকে ধরে ফেলেছে পুলিশ
যদিও ঘটনায় ইতিমধ্যে মূল অভিযুক্তকে ধরে ফেলেছে স্থানিউ পুলিশ। জানা যাচ্ছে, অভিযুক্ত হঠাত করেই ভিড় এলাকাতে আসে। এবং কেউ কিছু বুঝে ওঠার আগেই এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে দেয়। ভিড়ে যে বন্দুকের সামনে আসে তাঁকে লক্ষ্য করেই ওই ব্যক্তি গুলি চালায় বলে জানা যাচ্ছে। আর তাতে ঘটনাস্থলেই পাঁচজনের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। এমনকি ঘটনায় একাধিক ব্যক্তি জখম হয়েছে বলেও দাবি করা হয়েছে। ইতিমধ্যে অভিযুক্তকে জেরা শুরু করেছে পুলিশ। কি কারণে এই ঘটনা তা জানার চেষ্টা করা হচ্ছে। এর পিছনে নাশকতা আছে কিনা সেটিও জানার চেষ্টা করা হচ্ছে।

লিশ প্রশাসনের কাছে চ্যালেঞ্জ বাড়ছে
অন্যদিকে আমেরিকার বুকে লাগাতার বন্দুকবাজের হামলা বাড়ছে। গত কয়েক বছরের একাধিক মানুষের মৃত্যু হয়েছে। যেখানে একাধিক বাচ্চা সামিল ছিল। গত কয়েকদিন আগে আমেরিকার ক্যানিফোর্নিয়াতে একটি স্কুলে বাচ্চাদের টার্গেট করা হয়। ওকল্যান্ডে স্কুল ক্যাম্পাসে ঢুকে হামলা হয়েছে। যেখানে একাধক জখম হয়। একের পর এক ঘটনায় উদ্বিগ্ন মার্কিন প্রশাসন। সেদিকে তাকিয়ে ইরতিমধ্যে একাধিক ব্যবস্থা নেওয়া হয়েছে সে দেশে। কিন্তু এরপরেও তা থামানো যাচ্ছে না। বরং প্রত্যেকদিন পুলিশ প্রশাসনের কাছে চ্যালেঞ্জ বাড়ছে।

বড়সড় পদক্ষেপ নিয়েছিলেন মার্কিন রাষ্ট্রপতি
বলে রাখা প্রয়োজন, গত কয়েকমাস আগে বড়সড় পদক্ষেপ নিয়েছিলেন মার্কিন রাষ্ট্রপতি জো বাইডেনের! অ্যান্টি-গান ভায়োলেন্স বিলে স্বাক্ষর করেছেন তিনি। গত কয়েক দশকে কার্যত অন্যতম বিতর্কিত একটি বিষয় এটি। মাসখানেক আগে টেক্সাসে'র একটি প্রাথমিক বিদ্যালয়ে এক বন্দুকবাজের হামলা'র ঘটনা ঘটে। আর সেই ঘটনায় ১৯ জন ছাত্র এবং দুই শিক্ষকের মৃত্যু হয়। আর এই ঘটনার পরেই দেশজুড়ে বিতর্কের ঝড় ওঠে। তীব্র সমালোচনার মধ্যে পড়ে বাইডেন সরকার। দেশে অস্ত্র ক্রয় সংক্রান্ত কঠোর আইনের জন্য সরকারের ওপর চাপ আসতে শুরু করে। আর এরপরেই বন্দুকবাজদের ঠেকাতে অ্যান্টি-গান ভায়োলেন্স বিলে স্বাক্ষর করেন মিস্টার প্রেসিডেন্ট। কিন্তু এরপরেও পরিস্থিতি সামাল দেওয়া যাচ্ছে না বলেই খবর।
-
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা












Click it and Unblock the Notifications