America President Election: ক্ষমতার হস্তান্তর নিয়ে ট্রাম্পকে ফের বার্তা বাইডেনের! বিদায় বেলায় আরও কী বললেন
America President Election 2024: সুষ্ঠ এবং শান্তিপূর্ণ ভাবেই ক্ষমতা হস্তান্তর। মার্কিন নির্বাচনে জয় পেলেও এখনই হোয়াইট হাউসের দরজা ট্রাম্পের জন্য খুলছে না। আগামী বছর অর্থাৎ ২০২৫ সালের ২০ জানুয়ারি আমেরিকার ৪৭জম রাষ্ট্রপতি হিসাবে শপথ নেবেন ট্রাম্প। আর সেই সময় ক্ষমতা হস্তান্তর বলেই মন্তব্য করলেন বর্তমান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
নির্বাচনের পর প্রথম বক্তব্য রাখেন তিনি। আর সেখান থেকেই একাধিক ইস্যুতে বক্তব্য রাখেন। উল্লেখ্য, দীর্ঘ কয়েকমাস ধরে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন প্রক্রিয়া চলছিল। ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস এবং রিপাবলিকানদের প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) মধ্যে একেবারে হাড্ডহাড্ডি লড়াই হয় (America President Election 2024) ।

কিন্তু আমেরিকার একটা বড় অংশের রায় সে দেশের প্রাক্তন প্রেসিডেন্টের দিকেই যায়। একাধিক অভিযোগ থাকা স্বত্বেও একেবারে নজিরবিহীন জয় হয় ট্রাম্পের। নির্বাচনের লড়াই'য়ে একেবারে মুখে থুবড়ে পড়েন কমলা হ্যারিস।
আর এরপরেই জো বাইডেন ভাবী প্রেসিডেন্টকে ফোন করে শুভেচ্ছা জানান। একই সঙ্গে হোয়াইট হাউসে আমন্ত্রণ করে। আর তা করে তা আলোচনা মাধ্যমে চূড়ান্ত করা হবে বলেও জানান। একই সঙ্গে মার্কিন প্রশাসনিক স্তরে ক্ষমতার হন্তান্তর সুন্দর এবং সুষ্ট ভাবে হবে বলেও ফোনালাপে বার্তা দেন বর্তমান মার্কিন প্রেসিডেন্ট। এমনকি ভোটের ফল স্পষ্ট হওয়ার পরেই ট্রাম্পকে ফোন করে শুভেচ্ছা জানান মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস।
ক্ষমতার হস্তান্তর যাতে শান্তিপূর্ণ ভাবে হয় তা তিনি দেখবেন বলেও আশ্বাস দেন। মার্কিন নির্বাচন পরবর্তী ভাষনে ফের সেই একই কথা শোনা গেল বাইডেনের বার্তায়। তিনি আরও বলেন, গণতন্ত্রে সাধারণ মানুষের বক্তব্যই শেষ কথা। পাশাপাশি ডেমোক্র্যাটদেরও প্রশংসা শোনা যায় বাইডেনের বক্তব্যে। তাঁর কথায়, যেভাবে হৃদয় দিয়ে ডেমোক্র্যাট প্রার্থীরা চেষ্টা করেছে সেই কথাই উঠে আছে মার্কিন প্রেসিডেন্টের বক্তব্যে।
অন্যদিকে ট্রাম্পের জয়ের পর থেকেই কার্যত মার্কিন মুলুকে অকাল 'দীপাবলি'! উৎসবে মেতে ট্রাম্প অনুগামীরা। আর তা ঘিরে যাতে কোনও সংঘাতের ঘটনা না ঘটে যায় সেজন্য সতর্ক আমেরিকার প্রশাসন (America President Election 2024)। দীর্ঘ গননা শেষে ডোনাল্ড ট্রাম্প পেয়েছেন ২৯৫ টি আসন এবং কমলা হ্যারিস পেয়েছেন মাত্র ২২৬ টি আসন।
-
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব












Click it and Unblock the Notifications