চিন হামলা করলে রাশিয়া বাঁচাবে না, প্রকৃত নিয়ন্ত্রণ রেখা নিয়ে ভারতকে কটাক্ষ আমেরিকার

চিন হামলা করলে রাশিয়া বাঁচাবে না, প্রকৃত নিয়ন্ত্রণ রেখা নিয়ে ভারতকে কটাক্ষ আমেরিকার

এপ্রিল মাসে শুরুর দিনটি যথেষ্ট গুরুত্বপূর্ণ হয়ে উঠল ভারতের আন্তর্জাতিক সম্পর্ক প্রসঙ্গে। রাশিয়ার বিদেশমন্ত্রী সের্গেই ল্যাভরভ দিল্লিতে আসার মাত্র কয়েক ঘণ্টা আগেই মার্কিন যুক্তরাষ্ট্রের উপ-জাতীয় নিরাপত্তা উপদেষ্টা দলীপ সিং নিয়ন্ত্রণ রেখা নিয়ে ভারতকে কটাক্ষ করলেন। মূলত ভারতের প্রতি চিনের অনৈতিক মনোভাব এবং কথায় কথায় ভারতের নানা ভূখণ্ডের উপর চিনের দখলদারি মনোভাব বর্তমানে দেশের অন্যতম প্রধান মাথা ব্যাথার কারণ। আর সেক্ষেত্রে ভারতের জন্য প্রকৃত নিয়ন্ত্রণ রেখা হল অত্যন্ত সংবেদনশীল একটি ইস্যু। আর এই ইস্যুকেই এবার তুলে ধরে ভারতকে রাশিয়া নিয়ে খোঁচা আমেরিকার।

রাশিয়া বাঁচাবে না

রাশিয়া বাঁচাবে না

দেশের বিদেশসচিব হর্ষবর্ধন স্রিংলার সঙ্গে বিশেষ বৈঠক করেন আমেরিকার উপ-জাতীয় নিরাপত্তা উপদেষ্টা দলীপ সিং। আর সেই বৈঠকেই তিনি ভারতের সঙ্গে রাশিয়ার বন্ধুত্বের সম্পর্ক নিয়ে এককথায় খোঁচার সুরেই মন্তব্য করেন। ভারতকে সচেতন করে তিনি বলেন, চিন যদি প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় বা লাদাখে হামলা করে তাহলে যদি ভারত ভেবে থাকে যে রাশিয়া তাকে বাঁচাতে আসবে, তাহলে ভারত ভুল ভাবছে। এরই সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারি, রাশিয়ার সেন্ট্রাল ব্যাঙ্কের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক বজায় রাখা কিংবা আর্থিক লেনদেনের কাজকেও মোটেই ভালো চোখে দেখবে না ওয়াশিংটন।

 ভারত-রাশিয়া সম্পর্ক

ভারত-রাশিয়া সম্পর্ক

প্রসঙ্গত, রাশিয়ার ইউক্রেন আক্রমণের পরেই মস্কোর উপর গুচ্ছ গুচ্ছ নিষেধাজ্ঞা চাপিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। সেই সঙ্গে ইউরোপের একাধিক দেশ রাশিয়ার সঙ্গে নানা বাণিজ্যিক ও অর্থনৈতিক চুক্তি ভেঙে দিয়েছে। আর যার ফলে এশিয়ার শক্তিশালী দেশগুলির সঙ্গে অন্তরঙ্গতা বৃদ্ধি পাচ্ছে রাশিয়ার। পুতিনের ইউক্রেনে সামরিক অভিযান চালানোর সিদ্ধান্তকে সরাসরি স্বাগত জানিয়েছে বেজিং। অপরদিকে ভারত সরাসরি কোনও পক্ষে না গিয়েও না রাশিয়ার বিরোধিতা করেছে নয়া দিল্লি, আর না আমেরিকাকে তোষণ করেছে। তাই এই পরিস্থিতিতে রাশিয়ার সঙ্গে যে বন্ধুত্ব বেশ ভালোভাবেই পালন করেছে ভারত, তা এককথায় স্পষ্ট বলেছেন বিশেষজ্ঞরা। তাই ইউরোপিয় দেশগুলি হাত তুলে নিলেও রাশিয়ার কাছে এখন ভারত খোলা বাজারের মত। তাই এক্ষেত্রে তেল আমদানির জন্য নয়া দিল্লির কাছে এটি একটি অ্যাডভান্টেজ বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

আমেরিকার দাবি

আমেরিকার দাবি

কিন্তু এক্ষেত্রে বাধ সাধতে পারে মার্কিন যুক্তরাষ্ট্র, অন্তত এমনটাই ইঙ্গিত সেই দেশের উপ-জাতীয় নিরাপত্তা উপদেষ্টা দলীপ সিংয়ের। কারণ রাশিয়ার সঙ্গে বাড়তি সখ্যতা যে তিনি বা তাঁর দেশ খুব একটা ভালো চোখে দেখছে না তা তিনি এইদিনের বৈঠকের পরেই স্পষ্ট করেছেন। সেই সঙ্গে তিনি জানিয়েছেন, রাশিয়ার কাছথেকে যে বিপুল পরিমানে পেট্রোপণ্য বা গ্যাস আমদানির আশা রাখছে ভারত তাতে মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞাকে অমান্য করা হচ্ছে না বটে, কিন্তু আমেরিকার মিত্র কোনও দেশ রাশিয়ার মত 'অবিশ্বস্ত' দেশের উপর কোনও বাণিজ্যিক বিষয়ে নির্ভর করবে তা কখনওই চায় না আমেরিকা। আবার এই কথায় যে তিনি পরোক্ষ ভাবে রাশিয়াকেও হুঁশিয়ারি দিয়েছেন তা মনে করছেন কূটনৈতিক বিশ্লেষকরা।

 ভারত সফরে 'বন্ধু'রা

ভারত সফরে 'বন্ধু'রা

এককথায় মার্কিন যুক্তরাষ্ট্র হোক কিংবা রাশিয়া, এই দুটি দেশই ভারতের মিত্র দেশ। আর তাই এই দুই দেশকে কোনও ভাবেই চটানোর মানসিকতা নেই নয়া দিল্লির। রাশিয়া ইউক্রেন যুদ্ধে নিরপেক্ষতা তারই উদাহরণ বলে মত বিশেষজ্ঞ মহলের। এদিকে বৃহস্পতিবার ভারত সফরে এসেছেন রাশিয়ার বিদেশমন্ত্রী সার্গেই লাভরভ। পাশাপাশি দুই দিনের ভারত সফরে এসেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের উপ-জাতীয় নিরাপত্তা উপদেষ্টা দলীপ সিং। আর এই দুই দেশের মধ্যে ভারতের আন্তর্জাতিক সম্পর্কের সমীকরণ কী হয় সেটাই এখন দেখার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+