পাকিস্তানে ‘ভ্রমণ না করার’ জন্য নোটিশ জারি করল আমেরিকা, নির্দেশিকা মানতে বলল মার্কিন পর্যটকদের

সন্ত্রাসবাদের ঝুঁকি এবং সম্ভাব্য সশস্ত্র সংঘাতের কারণে পাকিস্তান ভ্রমণের বিরুদ্ধে আমেরিকানদের সতর্ক করেছে যুক্তরাষ্ট্র। শুক্রবার মার্কিন বিদেশ মন্ত্রক একটি ভ্রমণ সংক্রান্ত নোটিশ জারি করে দেশটির নাগরিকদের ভারত-পাকিস্তান সীমান্ত, নিয়ন্ত্রণ রেখা (LOC), বালুচিস্তান ও খাইবার পাখতুনখোয়া প্রদেশে ভ্রমণ না করার পরামর্শ দিয়েছে।

কেন পাকিস্তান ভ্রমণে সতর্কতা?

নোটিশে বলা হয়েছে, সন্ত্রাসবাদ ও সশস্ত্র সংঘাতের ঝুঁকি রয়েছে এই সব এলাকাগুলিতে। বালুচিস্তান ও খাইবার পাখতুনখোয়া প্রদেশে প্রায়ই সন্ত্রাসী হামলা ঘটছে। বেসামরিক নাগরিক, সামরিক স্থাপনা, বাজার, স্কুল, হাসপাতাল, বিমানবন্দরসহ গুরুত্বপূর্ণ স্থানগুলি হামলার লক্ষ্যবস্তু হতে পারে। ফলে বিদেশী পর্যটকদের জন্যে এই স্থানগুলি নিরাপদ নয়। একই সাথে নিয়ন্ত্রণ রেখার (LOC) আশপাশে জঙ্গি কার্যকলাপেরও আশঙ্কা প্রকাশ করা হয়েছে ওই নির্দেশিকায়।

America

ছবি সৌজন্য- pexels

মার্কিন নাগরিকদের জন্য ভ্রমণ নির্দেশনা

১) বালুচিস্তান ও খাইবার পাখতুনখোয়া প্রদেশে ভ্রমণ করা থেকে বিরত থাকতে বলা হয়েছে।
২) ভারত-পাকিস্তান সীমান্তে জঙ্গি তৎপরতার কারণে সেখানেও ভ্রমণের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
৩) ওয়াঘা-আটারী সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করতে হলে আগেই ভারতীয় ভিসা সংগ্রহ করতে হবে, কারণ সীমান্তে কোনো ভিসা পরিষেবা নেই।

পাকিস্তানের নিরাপত্তা পরিস্থিতি

মার্কিন বিদেশ মন্ত্রকের মতে, পাকিস্তানের নিরাপত্তা পরিস্থিতি দ্রুত পরিবর্তনশীল এবং অনিশ্চিত। ইসলামাবাদে তুলনামূলক বেশি নিরাপত্তা ব্যবস্থা থাকলেও দেশের অন্যান্য অঞ্চলে সন্ত্রাসী হামলার ঝুঁকি বেশি। তাই সেখানে নিরাপদে বসবাস মোটেই সম্ভবপর নয়।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের মতে, "পাকিস্তানে সন্ত্রাসী গোষ্ঠীগুলো এখনও হামলার পরিকল্পনা করছে"। এছাড়া, বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোর সক্রিয় তৎপরতার কারণে বালুচিস্তান ও খাইবার পাখতুনখোয়ায় বিদেশি নাগরিকদের থাকার ক্ষেত্রে ঝুঁকি বাড়ছে।

মার্কিন নাগরিকদের জন্য পাকিস্তান একটি উচ্চ ঝুঁকিপূর্ণ অঞ্চল হিসেবে চিহ্নিত করা হয়েছে এবং সেখানে ভ্রমণ পুনর্বিবেচনা করার পরামর্শ দেওয়া হয়েছে। নিরাপত্তার স্বার্থে সীমান্তবর্তী এবং সন্ত্রাস-প্রবণ এলাকাগুলোতে ভ্রমণ এড়ানোর আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। স্বাভাবিক ভাবেই এই নির্দেশিকার পর পাকিস্তানের পর্যটন শিল্পের ওপর যে প্রভাব পড়তে চলেছে, তা মনে করছেন অনেকেই।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+