ISIS-এর হুমকি, আফগানিস্তানে উদ্ধারকার্যে বিকল্প পথ খুঁজছে আমেরিকা

ISIS-এর হুমকি, আফগানিস্তানে উদ্ধারকার্যে বিকল্প পথ খুঁজছে আমেরিকা

আফগানিস্তানে তালিবানের হাত থেকে মানবতা বাঁচাতে হিমসিম খাচ্ছে গোটা বিশ্ব। এবার আইএসআইএস দোসর! আর সেটাই এখন চিন্তার ভাঁজ ফেলেছে আমেরিকারর সৈনবাহিনীর কপালে! আফগানিস্তানে উদ্ধারকার্যের যে মডেল এতদিন আমেরিকা ফলো করছিল তা পাল্টাতে চলেছে দেশটি। কিন্তু কী এমন হয়েছে যার জন্য আমেরিকাকে এরকম সিদ্ধান্ত নিতে হল?

কেন বিকল্প পদ্ধতি খুঁজছে আমেরিকা?

কেন বিকল্প পদ্ধতি খুঁজছে আমেরিকা?

প্রায় ৯দিন আগে তালিবানরা কাবুল দখল করার পর থেকেই সে দেশ থেকে নিজেদের নাগরিকদের ফেরাতে শুরু করছে সব কটি দেশ। এমনকি যে সব আফগান নাগরিকরা তালিবানের হাত থেকে বাঁচতে দেশ ছাড়তে চান তাদেরও উদ্ধার করে সরিয়ে আনা হচ্ছে বিভিন্ন দেশে৷ এই উদ্ধারকার্য চলছে একটিমাত্র বিমানবন্দরকে কেন্দ্র করে। সেই কাবুল বিমানবন্দরের নিয়ন্ত্রণ সম্পূর্ণভাবে নিজেদের হাতে রেখেছে আমেরিকা ও ব্রিটিশ সেনারা৷ তাই কাবুল এয়ারপোর্টে বিমান পাঠিয়ে নিজেদের দেশের নাগরিকদের ফেরাতে পারছে বিভিন্ন দেশগুলি। কিন্তু এই উদ্ধারকার্য না পসন্দ তালিবানের মতোই আর এক ইসলামি জঙ্গিগোষ্ঠী ISIS-এর৷ বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর সন্ত্রাসবাদী সংগঠনের একটি, আইএসআইএস সম্প্রতি হুমকি দিয়েছে কাবুল বিমানবন্দরে হামলা চালানোর। আমেরিকার সেনাবাহিনীর পক্ষ থেকেই এই হামলার হুমকিটি প্রকাশ্যে আনা হয়েছে। এবং এই হুমকির পর থেকেই কাবুল বিমানবন্দরে মাধ্যমে উদ্ধারকার্য চালানোর জন্য বিকল্প পদ্ধতি খুঁজছে আমেরিকা।

কী সেই বিকল্প পদ্ধতি?

কী সেই বিকল্প পদ্ধতি?

জানা গিয়েছে এতদিন যেরকম সাধারনভাবে নাগরিকদের কাবুল বিমানবন্দরে আনা হত সেই পদ্ধতিতে পরিবর্তন আনা হচ্ছে৷ ছোটো ছোটো গ্রুপে বিভিন্ন দেশের নাগরিকদের ভাগ করে তারপর ঘুর পথে কাবুল বিমানবন্দর পর্যন্ত পৌঁছানোর ব্যবস্থা করা হচ্ছে৷ এমনকি একই পথ নয় অনেক কটি পথ ব্যবহার করার কথা ভাবা হচ্ছে যাতে কোন নাগরিককেই টার্গেট করতে না পারে আইএসআইএস।

কাবুলে বিমানবন্দরে বাইরে ভিড় করতে বারণ করল আমেরিকার সেনাবাহিনী

কাবুলে বিমানবন্দরে বাইরে ভিড় করতে বারণ করল আমেরিকার সেনাবাহিনী

পুরো বিমানবন্দর নিজেদের নিয়ন্ত্রণে রাখলেও কাবুল এয়ারপোর্টে বাইরের এলাকার নিয়ন্ত্রণ আমেরিকার সেনাবাহিনীর হাতে নেই৷ তাই সেনাবাহিনীর সঙ্গে যোগাযোগ না করে যাতে কোনও নাগরিক এয়ারপোর্টের বাইরে এসে ভিড় না করেন সে বিষয়ে অনুরোধ করা হয়েছে US সেনাবাহিনীর পক্ষ থেকে৷ কারণ যে কোনও সময় বিমানবন্দরের বাইরে কোন হামলার ঘটনা ঘটতে পারে মনে করছে আমেরিকা।

কাবুল বিমানবন্দরে দুর্ঘটনা

কাবুল বিমানবন্দরে দুর্ঘটনা

গতকালই কাবুল বিমানবন্দরের বাইরে একটি দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন সাতজন আফগান নাগরিক। এরা সবাই তালিবানের ভয়ে দেশ ছাড়ার প্রস্তুতি নিচ্ছিলেন। জানা গিয়েছে কাবুল বিমানবন্দরের বাইরে জমা হওয়া ভিড়ে হঠাৎ হুড়োহুড়ি শুরু হওয়ার পদপৃষ্ঠ হয়ে মারা গিয়েছোন ওই সাত নাগরিক।

প্রতীকী ছবি


খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+