‘অন্ধকার সময়ে ডুবে রয়েছে মার্কিন মুলুক’, মনোনয়ন গ্রহণের পরেই ট্রাম্পের বিরুদ্ধে খড়গহস্ত বাইডেন

‘অন্ধকার সময়ে ডুবে রয়েছে মার্কিন মুলুক’, মনোনয়ন গ্রহণের পরেই ট্রাম্পের বিরুদ্ধে খড়গহস্ত বাইডেন

করোনা সঙ্কটের আবহেই আমেরিকায় চড়ছে নির্বাচনের পারদ। এবার ডেমোক্যাটিক দলের জাতীয় সম্মেলন থেকে আনুষ্ঠানিক ভাবে বৃহস্পতিবার মার্কিন রাষ্ট্রপতি পদে মনোনোয়ন গ্রহন করেন জো বাইডেন। প্রসঙ্গত উল্লেখ্য, গত সোমবার থেকেই ডেমোক্র্যাটদের জাতীয় সম্মেলন শুরু হয়।

মনোনয়ন গ্রহণের পরেই ট্রাম্পের সমালোচনায় মুখর বাইডেন

মনোনয়ন গ্রহণের পরেই ট্রাম্পের সমালোচনায় মুখর বাইডেন

এদিকে প্রায় ৫০ বছর একাধিক সরকারী দপ্তরে কাজ করার পর এবং ১৯৮৮ এবং ২০০৮ সালে হোয়াইট হাউজে প্রবেশের দুটি ব্যর্থ প্রচেষ্টার পর বাইডেন ফের আরও একবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নিতে যাচ্ছেন। এদিন মনোনয়ন গ্রহণের পরেই আমেরিকার বর্তমান রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে খড়গহস্ত হতে দেখা যায় জো বাইডেনকে।

অন্ধকার সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে আমেরিকা, ট্রাম্পকে নিশানা বাইডেনের

অন্ধকার সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে আমেরিকা, ট্রাম্পকে নিশানা বাইডেনের

এদিন দলের জাতীয় কনভেনশনের শেষ দিনে ট্রাম্পের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করে বাইডেন বলেন, এক 'অন্ধকার' সময়ের মধ্য দিয়ে যাচ্ছে গোটা মার্কিন মুলুক। এবার দ্রুত সেই দিন কাটবে। বাইডেনের এই মন্তব্যের পরেই তীব্র বিরোধিতা করতে দেখা যায় বর্তমান প্রেসিডেন্ট তথা রিপাপলিকান প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে।

পাল্টা তোপ দাগেন ট্রাম্প

পাল্টা তোপ দাগেন ট্রাম্প

এই প্রসঙ্গে ট্রাম্পও পাল্টা তোপ দেগে বলেন, বাইডেন বক্তব্য শুধুই কথার কথা। আজ পর্যন্ত কোনও কথাই কাজে পরিণত করতে পারেননি তিনি। এদিকে করোনা অতিমারির জেরে এবারের গোটা মনোনয়ন প্রক্রিয়াটিই হয় অনলাইনে। ৫০টি স্টেট ও ৭টি কেন্দ্রশাসিত অঞ্চলের জন্য ইতিমধ্যেই প্রার্থী তালিকা ঘোষণা করে ডেমোক্র্যাট শিবির।

ওবামা প্রশাসনের উপরাষ্ট্রপতির দায়িত্বও সামলেছেন বাইডেন

ওবামা প্রশাসনের উপরাষ্ট্রপতির দায়িত্বও সামলেছেন বাইডেন

এদিকে ৭৭ বছর বয়সী সাবেক সেনেটর এর আগে ওবামা প্রশাসনের ভাইস প্রেসিডেন্টেরও দায়িত্ব সামলেছেন। এদিকে আগামী ৩রা নভেম্বর মার্কিন প্রেসিডেন্ট পদে রিপাপলিকান শিবর থেকে ডোনাল্ড ট্রাম্পের মুখোমুখি হতে চলেছেন প্রাক্তন ভাইস প্রেসিডেন্ট তথা ডেমোক্র্যাটিক পদপ্রার্থী জো বাইডেন। এদিকে ইতিমধ্যেই এই সম্মেলন থেকে ট্রাম্পের তুলোধনা করে বাইডেনর পক্ষে ভোট চাইতে দেখা যায় বারাক ওবামাকেও।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+