America-India: 'বন্ধু ট্রাম্পকে অনেক ধন্যবাদ...', 'Truth Social' এ অ্যাকাউন্ট খুলেই বড় বার্তা মোদীর

America-India: শুল্ক সহ একাধিক ইস্যুতে ভারত এবং আমেরিকার সম্পর্ক নিয়ে একাধিক জল্পনা তৈরি হয়েছে। এমনকী দুদেশের সম্পর্ক অন্যদিকে মোড় নিয়েছে বলেও গুঞ্জন। সমস্ত জল্পনা খারিজ করে সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম 'Truth Social' এ যোগ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Prime Minister Narendra Modi) । মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ( US President Donald Trump) নিয়ন্ত্রণাধীন একটি সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম এটি।

তাৎপর্যপূর্ণ ভাবে ট্রাম্প এখনও X-এর (আগে টুইটার) এর পরিবর্তে এই প্ল্যাটফর্মে তাঁর সমস্ত বক্তৃতা এবং পোস্ট শেয়ার করে থাকেন (America-India) । এবার সেখানেই থাকবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিও। 'Truth Social' এ যোগ দিয়েই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লেখেন, নয়া প্লাটফর্মে আমি খুবই খুশি।

America-India

শুধু তাই নয়, মার্কিন পডকাস্টার লেক্স ফ্রিডম্যানের সঙ্গে প্রধানমন্ত্রীর দীর্ঘ তিন ঘণ্টার সাক্ষাৎকার 'Truth Social' এ শেয়ার করার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদও জানিয়েছেন। শুধু তাই নয়, 'বন্ধু' হিসাবেও উল্লেখ করেছেন। যা খুবই তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। বিশেষ করে ট্রাম্প এবং মোদীর সম্পর্ক যে অন্তত যে গভীর তা ফের একবার এরমাধ্যমে বিশ্বের সামনে প্রকাশ পেল বলেও মনে করা হচ্ছে।

America-India: নরেন্দ্র মোদীর পোস্ট

সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম 'Truth Social' এ একাধিক পোস্ট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নয়া প্লাটফর্মের মাধ্যমে সবার সঙ্গে কানেক্ট হওয়ার কথা একদিকে বলেছেন অন্যদিকে ট্রাম্পের সঙ্গে তাঁর ছবি শেয়ার করে ধন্যবাদও জানিয়েছেন। সম্প্রতি মার্কিন পডকাস্টার লেক্স ফ্রিডম্যানকে একটি সাক্ষাৎকার দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যা প্রায় তিন ঘণ্টার। সম্পূর্ণ ভিডিওটি 'Truth Social' এ শেয়ার করেছেন মার্কিন প্রেসিডেন্ট। আর সেজন্য সেখানে ট্রাম্পকে বন্ধু সম্বোধন করে এহেন ধন্যবাদ জানিয়েছেন মোদী।

তিনি আরও লিখছেন, আমি আমার জীবনযাত্রা, দৃষ্টিভঙ্গি, বৈশ্বিক সমস্যা সহ একাধিক বিষয়ে তুলে ধরা হয়েছে।

বলে রাখা প্রয়োজন, গত ২০২০ সালের নির্বাচনে জো বাইডেনের কাছে হেরে যাওয়ার পর আমেরিকা উত্তপ্ত হয়ে অঠে। 'ভোট পরবর্তী' হিংসার ঘটনা ঘটে সে দেশে। ফেসবুক এবং এক্স সহ বড় সামাজিক প্ল্যাটফর্মগুলি থেকে সরিয়ে দেওয়া হয় ট্রাম্পকে। এরপরেই ২০২২ সালে 'Truth Social' চালু হয়। যেখানে মার্কিন প্রেসিডেন্ট অনেক বেশি অ্যাক্টিভ। এবার সেখানে এবার অ্যাক্টিভ থাকবেন মোদীও।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+